অলিম্পিকে যোগ হতে চলেছে গলফ ও রাগবি
১০ অক্টোবর ২০০৯
এর ফলে রিও ডি জেনিরোতে দেখা যাবে বিখ্যাত গলফ খেলোয়াড় টাইগার উডসকে৷ এই সিদ্ধান্তে স্বভাবতই দারুণ খুশি উডস৷ ১৪ বারের মেজর চ্যাম্পিয়ন উডস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, গলফ অলিম্পিকের জন্য অত্যন্ত উপযোগী একটি খেলা৷ অলিম্পিকে অংশ নেওয়া অন্যান্য ইভেন্টের খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি৷ তাঁদের কাছে অলিম্পিকে অংশ নেওয়াটা একটা দারুণ অনুভুতি৷ ২০১৬ সালে অলিম্পিকে যখন অংশ নেবেন উডস, তখন তার বয়স হবে ৪০ বছর৷ এদিকে এই নতুন সিদ্ধান্তকে গলফের জন্য বড় পদক্ষেপ বলে জানিয়েছেন পিজিএ টুর সভাপতি টিম ফিনচেম৷ উল্লেখ্য, ১৯০৪ সালের অলিম্পিকে সর্বশেষ গলফ অন্তর্ভুক্ত ছিল৷
এদিকে রাগবিতে সাধারণত ১৫ জন খেললেও রাগবি সেভেন্সে খেলে থাকেন সাতজন খেলোয়াড়৷ রাগবির এই শর্ট ভার্সনকেও দেখা যাবে ২০১৬ সালের অলিম্পিকে৷ রাগবি সেভেন্স এর বর্তমান চ্যাম্পিয়ন ওয়েলস এর কোচ ওয়ারেন গ্যাটল্যান্ড বলেছেন, এর ফলে টান টান উত্তেজনার এই খেলাটি আরো নতুন সমর্থক টানতে সমর্থ হবে৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়