আব্দুর রহমানের বয়স ২৮ বছর। বেঙ্গালুরুর একটি নামী হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ। এনআইএ-র দাবি, তার সঙ্গে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের যোগাযোগ আছে। আব্দুর রহমান তাদের জন্য একটি মেডিকেল অ্যাপ বানাচ্ছিল। সে সিরিয়ায় আইএস শিবিরে গিয়েও দশ দিন থেকে এসেছে।
আইএসকেপি-র সঙ্গে ভারতীয়দের যোগাযোগের বিষয়টি সামনে আসে কিছুদিন আগে দিল্লি পুলিশ এক কাশ্মীরি দম্পতিকে গ্রেফতার করার পর। দিল্লির ওখলা বিহারের জামিয়া নগর থেকে পুলিশ জে এস ওয়ানি ও তাঁর স্ত্রী হিনা বশির ওয়ানিকে গ্রেফতার করে। জেরা করে পুলিশ জানতে পেরেছে, এই দম্পতি আইএসকেপি-র সঙ্গে যুক্ত। আইএসকেপি হলো আইএসআইএস-এর অনুমোদিত শাখা। আবু ধাবিতে আইএসের একটি মডিউলের সঙ্গে হাত মিলিয়ে তারা নাশকতামূলক কাজ করার পরিকল্পনা করেছিল। সেই মডিউলের সঙ্গে জড়িত আবদুল্লাহ বাসিথকেও এনআইএ গ্রেফতার করেছে এবং সে এখন তিহার জেলে আছে।
মার্কিন সামরিক অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন৷ তবে এখনও অনেক দেশের জন্য এই জঙ্গি গোষ্ঠীকে বড় হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা৷
ছবি: dpaদেশটিতে মার্কিন সমর্থিত বাহিনীর কাছে হেরে আইএস যোদ্ধারা গেরিলা যুদ্ধে লিপ্ত রয়েছে৷ এখনও তারা ইরাকের কয়েকটি প্রদেশে অপহরণ ও বোমাবাজি করছে৷ বিশ্লেষকরা বলছেন, ইরাকে প্রায় দুই হাজার আইএস যোদ্ধা সহিংস তৎপরতা চালাচ্ছে৷
ছবি: picture-alliance/Dabiqব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও গত বছর সিরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে আইএস৷ অ্যামেরিকান বাহিনীকেও টার্গেট করেছে তারা৷ ইসলামিক স্টেটের যোদ্ধারা সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলের মরুভূমিতে সক্রিয় রয়েছে৷
ছবি: DW/Judit Neurinkবিগত এক বছরে মিশরে কোনো বড় আক্রমণ না হলেও দেশটিতে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে৷ দেশটির সেনাবাহিনী বলছে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিনাই প্রদেশে অভিযানে কয়েকশ উগ্রপন্থি নিহত হয়েছে৷
ছবি: Getty Images/AFP/K. Desoukiসৌদি আরবে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ এবং নিরাপত্তা বাহিনীসহ সংখ্যালঘু শিয়াদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আইএস৷ সৌদি আরব যখন আইএসের বিরুদ্ধে প্রচারে অংশ নিয়েছিল তখন তাদের বিরুদ্ধেও আক্রমণ চালানোর আহ্বান জানিয়েছিল গোষ্ঠীটি৷ অ্যামেরিকান থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর গ্লোবাল পলিসি বলছে, আইএস সৌদি আরবে এখনও সক্রিয় এবং সৌদি কর্তৃপক্ষ এ সম্পর্কে ভালো জানে৷
ছবি: dpaআইএস ২০১৪ সালের শেষদিকে ইয়েমেন শাখা ঘোষণা করে৷ হুতি বিদ্রোহী ও সৌদি আরব সমর্থিত আবদ রাব্বু মনসুর হাদির সরকারের মধ্যে গৃহযুদ্ধ চলছে৷ ইয়েমেনে আইএস আল কায়েদার সাথে লড়াই করছে এবং উভয় দল শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধেও লড়ছে৷ দেশটিতে অনেক হামলা ও হত্যার দায় আইএস স্বীকার করলেও কোনো অঞ্চল তাদের দখলে নেই৷
ছবি: Getty Images/AFP/D. Souleimanবোকো হারাম ২০০৯ সাল থেকে উত্তর নাইজেরিয়ায় বেশ কয়েকটি বড় আক্রমণ চালিয়েছে৷ ২০১৬ সালে এই গোষ্ঠীকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে, যার একটি অংশ আইএসের প্রতি অনুগত৷ আইএস পশ্চিম আফ্রিকায় গত বছর বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল৷ এই অঞ্চলে গোষ্ঠীটির আধিপত্য বাড়ছে৷
ছবি: Getty Images/AFP/A. Marteদেশটিতে ২০১৫ সাল থেকে সক্রিয় রয়েছে আইএস৷ এখনো নানগারহার প্রদেশে তাদের খুব শক্তিশালী মনে করা হয়৷ অ্যামেরিকান কমান্ডাররা বলছেন, আফগানিস্তানে প্রায় দুই হাজার আইএস যোদ্ধা তালেবানকে আক্রমণ করতে পারে৷
ছবি: picture-alliance/Xinhua/E. Waakএপ্রিলে শ্রীলঙ্কায় গির্জা ও হাসপাতালে বোমা হামলায় জড়িত ছিল বলে দাবি করে আইএস৷ শ্রীলঙ্কার কর্মকর্তারা বিস্ফোরণের জন্য তাদের সঙ্গে যুক্ত দুইটি স্থানীয় মুসলিম উগ্রবাদী গোষ্ঠীকে দায়ি করেন৷ ওই বিস্ফোরণের পর আইএস একটি ভিডিও প্রকাশ করে যাতে আটজনকে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা যায়৷
ছবি: Reuters/D. Siddiquiবিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির হাজার হাজার মানুষ আইএসের আদর্শ থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে৷ ধারণা করা হয় প্রায় ৫০০ ইন্দোনেশিয়ান আইএসের পক্ষে লড়াইয়ে সিরিয়ায় গিয়েছিল৷ গত বছর সুরবায়ায় আত্মঘাতী হামলায় ৩০ জন নিহত হয়৷ ওই হামলার পেছনে আইএস এর মদদপুষ্ট জামাহ আনসারুত দৌলা সংগঠনটির হাত ছিল৷
ছবি: picture-alliance/AP Photoফিলিপাইন্সরা আশঙ্কা করছেন সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে আসা আইএস উগ্রপন্থিরা মিন্ডানাও প্রদেশের প্রত্যন্ত বন এবং মুসলিম গ্রামগুলোতে আশ্রয় নিতে পারে৷ এই অঞ্চলটি নৈরাজ্য, বিশৃঙ্খলা, বিচ্ছিন্নতাবাদ এবং ইসলামী বিদ্রোহের কারণে কুখ্যাত৷ এই অঞ্চলে সংঘটিত হামলা এবং সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের জন্য আইএস দায় নিলেও তার যথার্থতা নিশ্চিত হওয়া যায়নি৷
ছবি: Reuters/Handout এনআইএ মুখপাত্র সনিয়া নারাং জানিয়েছেন, জেরার সময় আব্দুর রহমান স্বীকার করেছে যে, ওয়ানি এবং সিরিয়া ভিত্তিক আইএস নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। নিরাপদ মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা যোগাযোগ রাখত। আব্দুর রহমান একটি মেডিকেল অ্যাপ বানানোর কাজ প্রায় শেষ করে ফেলেছিল, যার সাহায্যে আহত আইএস ক্যাডারদের সাহায্য করা যেত।
এনআইএ তদন্ত করে দেখেছে, রহমান ২০১৪ সালে সিরিয়া গেছিল এবং সেখানে আইএসআইএস মেডিকেল শিবির দেখেও এসেছিল। ভারতে ফেরার আগে দশদিন সে ওই শিবিরে ছিল। নারাং জানিয়েছেন, রহমানকে গ্রেফতার করার পর এনআইএ তিনটি জায়গায় তল্লাশি চালায়। বেশ কিছু ডিজিটাল ডিভাইস, ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
রহমান এবং কাশ্মীরি দম্পতি ছাড়াও পুনের দুই জন বাসিন্দা সাদিয়া আনোয়ার শেখ ও নাবিল সিদ্দিক খাতরিকেও গ্রেফতার করেছে পুলিশ। তারাও আইএসআইএসেরহয়ে ভারতে নাশকতামূলক কাজ করার পরিকল্পনায় জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
জিএইচ/এসজি(এনডিটিভি)