সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন তিউনিশিয়ার সীমান্তে এল টার্ফে। আলজেরিয়ার সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়েছে, দাবানলের গ্রাসে পড়ে ৩০ জন মারা গেছেন, ১৬১ জন আহত। তার মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
কর্মকর্তারা কী বলছেন?
আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টিভি-তে বলেছেন, বিভিন্ন জায়গায় ১০৬টি দাবানল লেগেছে। গত অগাস্ট থেকে আলজেরিয়ায় একের পর এক দাবানল লাগছে। তবে তিনি এই অভিযোগও করেছেন, কিছু জায়গায় অজানা মানুষ আগুন লাগিয়েছে।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এল টার্ফে গেছিলেন। তিনি ক্ষয়ক্ষতি দেখেন। তিনি নির্দেশ দিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বশক্তি দিয়ে সব বিভাগকে ঝাঁপাতে হবে। প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ টেববৌন গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।
জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার গতিপ্রকৃতিও পরিবর্তন হচ্ছে৷ শীতের দেশেও অনেক সময় নাভিশ্বাস উঠায় গরম৷ পৃথিবীর অতি গরমের ১০টি দেশের তালিকা করেছে ‘স্কাইমেট ওয়েদার’৷
ছবি: picture-alliance/AP Photo/R.K. Singhআফ্রিকার দেশ সুদানে বছরজুড়েই গরম থাকে৷ এমনকি, বৃষ্টির মধ্যে সেখানে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে৷ মরুর দেশ সুদানে গড় তাপমাত্রা থাকে ৫২ ডিগ্রি৷ একেবারে কম বৃষ্টিপাত হওয়ায় গরমে বেশি নাভিশ্বাস উঠে৷
ছবি: picture-alliance/imageBROKER/U. Doeringআরবের ধনী দেশ ওমান৷ অতি উষ্ণ দেশ হিসাবেও এটি আছে প্রথম সারিতে৷ বছরের পাঁচ থেকে ছয় মাস এখানে তাপমাত্রা ৫০-৫৩ ডিগ্রি সেলসিয়াস থাকে৷ দেশটির বেশির ভাগ জায়গাই এয়ার-কন্ডিশনড৷
ছবি: MHCযুদ্ধের বাইরে অন্য অনেক সমস্যা মোকাবেলা করে ইরাক৷ এর মধ্যে একটি বড় সমস্যা অধিক তাপমাত্রা৷ গরমের দিনে এখানকার তাপমাত্রা ৪৮ ডিগ্রি থেকে শুরু করে ৫৪ ডিগ্রিতে ছাড়িয়ে যায়৷ উত্তরের পর্বত এলাকায় বরফ পড়লেও পুরো দেশে তাপমাত্রা থাকে অসহনীয়৷
ছবি: Reuters/Rasheedবহু রকম আবহাওয়া প্রত্যক্ষ করা হয় ভারতে৷ দেশটির হিমালয় এলাকায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে৷ আর রাজস্থানের মতো মরু এলাকায় তাপমাত্রা উঠে ৪৮ ডিগ্রি পর্যন্ত৷
ছবি: picture-alliance/AP Photo/R.K. Singhগ্রীষ্মে মধ্য অ্যামেরিকার দেশ মেক্সিকোতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে৷ এমন তাপমাত্রার মধ্যও মেক্সিকোর কয়েকটি সমুদ্র সৈকত পৃথিবী অন্যতম শীর্ষ পর্যটক গন্তব্য৷
ছবি: picture alliance / blickwinkel/imagesandstories১৩টি রাজ্য ও তিনটি প্রজাতান্ত্রিক এলাকা নিয়ে গঠিত পূর্ব-এশিয়ার দেশ মালয়েশিয়া৷ দেশটির তাপমাত্রায় নানাবিধ পরিস্থিতি লক্ষ্য করা যায়৷ সারাবছর এখানে তাপমাত্রা থাকে ২৫-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে৷ আর কোনো কোনো সময় এটা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে৷
ছবি: Reuters/T. Sylvesterউত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার আবহাওয়া বিচিত্র রকম৷ এখানে যেমন ভয়াবহ উষ্ণ দিন হয়, তেমনি সবচেয়ে ঠাণ্ডা রাত পাওয়া যায়৷ মৃদু বৃষ্টিপাতের দেশটিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে৷ শীতকালে আলজেরিয়ায় গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি৷ আর গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে অনেক শুষ্ক এবং আর্দ্র৷
ছবি: picture-alliance/dpa/M. Messaraবেশির ভাগ অঞ্চল মরুভূমি হওয়ায় সৌদি আরবের তাপমাত্রা বেশি৷ বছরের বিভিন্ন সময়ে দেশটির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে৷ বৃষ্টিপাত কম হওয়ায় তাপমাত্রা পরিবেশকে অসহনীয় করে তোলে৷ দিনের বেলা গরমের মাত্রা ৫২ ডিগ্রি পর্যন্ত ওঠা সেখানে খুব স্বাভাবিক ব্যাপার৷
ছবি: Getty Images/AFP/I. Timberlakeপৃথিবীর অন্যতম উষ্ণ দেশ ইথিপিওয়া৷ দেশটির ‘দানাকিল ডিপ্রেসন’ মরুভূমির অবস্থান সমুদ্রপৃষ্ঠের একশ‘ মিটার নিচে অবস্থিত৷ এখানে হরহামেশা লু হাওয়া বয়ে যায় এবং ভূমিকম্প হয়৷ দিনের বেলা তাপমাত্রা ৬৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছার রেকর্ডও আসে দেশটিতে৷
ছবি: Imago/photothekলিবিয়ায় গরমের কারণে গ্রীষ্মে চামড়া পুড়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের রোগব্যাধি হয়ে থাকে৷ লিবিয়ান মরুভূমির দখলের দেশটির বড় অংশ৷ এখানকার শুষ্ক আবহাওয়া তাপমাত্রা প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠায়৷ ১৯২২ সালে রেকর্ড ৫৭ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে লিবিয়ায়৷
ছবি: Reuters/H. Amara দাবানলের তাণ্ডব
দাবানলের ফলে তিন হাজার দুইশ হেক্টর জমির বনভূমি সম্পূর্ণ পুড়ে গেছে। সেনা ও সিভিল ডিফেন্সের কয়েক হাজার কর্মীকে আগুন নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে।
সংবাদসংস্থা এএফপি-কে স্থানীয় এক সাংবাদিক বলেছেন, এল কালা যাওয়ার পথে চারপাশে শুধু ধ্বংসের চিহ্নই দেখা যাচ্ছে। টোঙ্গা লেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই চালাচ্ছেন সরকারি কর্মীরা।
গত বছর উত্তর আলজেরিয়ায় দাবানলে অন্ততপক্ষে ৯০ জন মারা গেছিলেন। তখন বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। তারাই এই আগুন লাগিয়েছিল বলে সন্দেহ করা হয়েছিল।
জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এইভাবে দাবানলে বনভূমি নষ্ট হওয়ার ফলে আলজেরিয়ায় পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)