1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশা ভোসলে আর নেই

১২ এপ্রিল ২০২৬

ভারতের সংগীতশিল্পী আশা ভোসলে রোববার মুম্বইয়ে মারা গেছেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর৷

আশা ভোসলে মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন৷
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোসলেছবি: Press Trust of India/IMAGO

তার ছেলে আনন্দ ভোসলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ‘‘মা আর নেই৷ তার শেষকৃত্য আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে৷''

এর আগে, শনিবার তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রথমে শোনা গিয়েছিল, আশা ভোসলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন৷ তবে পরে তার নাতনি জানাই ভোসলে সোশ্যাল মিডিয়ায় জানান, ‘চরম ক্লান্তি এবং বুকে সংক্রমণ'-এর কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

কিংবদন্তী এই সংগীতশিল্পী মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন৷ শুরুতে মূলত নাচের গান বা হালকা ধরনের গান গাওয়ার জন্য পরিচিতি পেলেও, পরে তিনি গজল এবং ধ্রুপদী সংগীতেও সমান দক্ষতা দেখান৷

১৯৮১ সালে প্রথম জাতীয় পুরস্কার, ১৯৮৮ সালে দ্বিতীয় জাতীয় পুরস্কার, ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণসহ ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন আশা ভোসলে৷

২০২২ সালে তিনি শেষ হিন্দি চলচ্চিত্রের গান রেকর্ড করেন৷ ৯১ বছর বয়সে ‘সাইয়াঁ বিনা' নামে একটি একক গান প্রকাশ করেন৷ এই গানটি প্রয়াত স্বামী আর. ডি. বর্মনকে উৎসর্গ করেন৷

প্রায় ৮ দশক ধরে সংগীত জগতে সক্রিয় ছিলেন আশা ভোসলে৷ এ সময়ে তিনি অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন

এআই/আরআর (ডেইলি স্টার, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ