1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইয়েমেন

ইয়েমেনের তেলের টার্মিনালে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭৪

১৮ এপ্রিল ২০২৫

লোহিত সাগরে ইয়েমেনের তেলের টার্মিনালে মার্কিন হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১জন আহত হয়েছেন৷

মার্কিন বিমান হামলার পর জানাজায় শোকাহতরা
স্থানীয় হুথি মিডিয়ার তথ্য অনুযায়ী, ইয়েমেনের সানায় ১৭ এপ্রিল, ২০২৫ তারিখে মার্কিন হামলায় নিহত হুথি নেতা সালেহ আল-সুহাইলির দুই ছেলে এবং দুই মেয়ের জানাজার সময় শোকাহতরা নামাজ পড়ছেনছবি: Khaled Abdullah/REUTERS

 

লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেনের রাস ইসা তেলের টার্মিনালে বৃহস্পতিবার মার্কিন হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন৷ ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলার ঘটনায় ১৭১জন আহত হয়েছেন৷

নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন বলে জানা গেছে৷ হতাহতের বিষয়ে ইয়েমেনর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড৷

 

জঙ্গি গোষ্ঠী হুতির বিরুদ্ধে গত বছর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র৷ তবে এই সময়ের মধ্যে বৃহস্পতিবারের এই হামলাটি সবচেয়ে বেশি প্রাণঘাতী৷ গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হামলা তীব্রতর করার আদেশ দিয়েছিলেন৷  

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুতি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে৷ 

উল্লেখ্য, হুতি এক দশক ধরে ইয়েমেনের ওই অঞ্চলটি দখলে রেখেছে৷ ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরের ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের উপর বেশ কয়েকবার ড্রোন ওবং মিসাইল হামলা চালিয়েছে৷

গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময়ে হামলা বন্ধ রেখেছিল হুতি৷ তবে গাজায় ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের ওপর আক্রমণ চালানোর হুমকি দেয়৷

আরআর/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ