1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা

২২ জুন ২০২৬

পদত্যাগ করবেন কিয়ার স্টারমার৷ আজ সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে এক আবেগঘন বক্তৃতায় তিনি জানান, নিজের ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান চাপ ও জল্পনা-কল্পনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

কিয়ের স্টারমার
কিয়ের স্টারমার বলেন, ‘‘আমার দল এখন যে প্রশ্নটি তুলছে, তা হলো, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি সবচেয়ে ভালো অবস্থায় আছি কিনা৷এই প্রশ্নে সংসদীয় দলের মতামত আমি শুনেছি এবং সেই সিদ্ধান্ত সদয়চিত্তে মেনে নিচ্ছি।’’ছবি: Jaimi Joy/REUTERS

নেতৃত্বের অন্যতম দাবিদার অ্যান্ডি বার্নহ্যাম পার্লামেন্টে ফেরার পর পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার৷

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী আরো জানান, সপ্তাহান্ত জুড়ে তিনি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেছেন৷ স্টারমার বলেন, ‘‘আমার দল এখন যে প্রশ্নটি তুলছে, তা হলো, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি সবচেয়ে ভালো অবস্থায় আছি কিনা৷এই প্রশ্নে সংসদীয় দলের মতামত আমি শুনেছি এবং সেই সিদ্ধান্ত সদয়চিত্তে মেনে নিচ্ছি।''

তার নেয়া সব সিদ্ধান্তে ‘‘ভালোবাসার দেশটিকে সবার আগে প্রাধান্য'' দাবি করে কিয়ের স্টারমার বলেন, ‘‘এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবো। সকালে আমি মহামান্য রাজার সঙ্গে কথা বলে তাকে আমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছি।''

তার জায়গায় লেবার পার্টির নেতা এবং সেই সুবাদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ জুলাই থেকে৷ সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, ‘‘এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবো'', ‘‘এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমার সাধ্যমতো সবকিছু করবো।''

এসিবি/ এসএস (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ