1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা: তদন্তের প্রতিশ্রুতি ইসরায়েলের

৬ এপ্রিল ২০২৫

গাজায় ১৫ স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় স্বাধীন তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রকাশিত এক ভিডিওর জেরে নিজেদের আগের অবস্থান থেকে তারা সরে এসেছে৷

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রকাশিত ভিডিওর স্থিরচিত্রে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে
হামলার সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট৷ছবি: Palestinian Red Crescent Society/AP Photo/picture alliance

গত ২৩ মার্চ গাজায় কয়েকটি অ্যাম্বুলন্সে হামলায় ১৫ জন নিহতের ঘটনায় স্বাধীন তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ এক বিবৃতিতে তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে সম্পর্কিত ‘সব দাবি এবং প্রকাশিত সব নথি  পুঙ্খানুপুঙ্খ ও গভীরভাবে খতিয়ে দেখার মাধ্যমে ঘটনার পরম্পরা ও পরিস্থিতি কীভাবে সামলানো হয়েছে তা বোঝার চেষ্টা করা হবে'৷ 

ইসরায়েলের সামরিক বাহিনী আরো জানিয়েছে, যুদ্ধের সময় ‘ব্যতিক্রমী ঘটনার দায় পরীক্ষার জন্য দায়িত্বপালনকারী' একটি বিশেষজ্ঞ দলের মাধ্যমে এই ঘটনার তদন্ত করা হবে৷

এই হামলার সময়কার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট৷ তাতে ১৫ জন প্যারামেডিক্স ও বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী আগে যেই ব্যাখ্যা দিয়েছিল তা প্রশ্নের মুখে পড়েছে৷ ভিডিওটিতে দেখা যায় রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্সের একটি দল তাদের জরুরি সেবার গাড়ি বহর নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল৷ গাড়িতে অ্যাম্বুলেন্সের চিহ্ন পরিষ্কারভাবে দৃশ্যমান ছিল  এবং দমকল বাহিনীর ট্রাকের হেডলাইট ও নীল আলো জ্বালানো ছিল৷ হঠাৎই বহরটির উপরে অতর্কিত গুলি ছোঁড়া হয়, স্বল্প বিরতি দিয়ে যা প্রায় পাঁচ মিনিট ধরে চলতে থাকে৷

হামলার ঘটনার পর ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছিল হেডলাইট না থাকা সন্দেহজনক বেশ কিছু বাহনে তারা গুলি ছোঁড়ে৷ হামলায় হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা নিহত হয় বলে দাবি করেছিলেন ইসরায়েলি কর্মকর্তারা৷

এফএস/জেডএ

ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর ইফতার

01:54

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ