1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যবাংলাদেশ

জানুয়ারিতে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

২৬ মার্চ ২০২৬

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় তৈরি পোশাক রপ্তানি গত জানুয়ারিতে প্রায় ২৫ শতাংশ কমেছে৷ বাংলাদেশের পাশাপাশি এ সময়ে ইইউতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর রপ্তানিও বিভিন্ন হারে কমেছে৷

বাংলাদেশের একটি পোশাক কারখানা (ফাইল ফটো)
বাংলাদেশ ইইউর বাজারে দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ৷ জানুয়ারিতে বাংলাদেশ রপ্তানি করেছে ১৪৩ কোটি ইউরোর তৈরি পোশাক৷ এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২৫ শতাংশ কম৷ছবি: Joy Saha/ZUMA Press Wire/picture alliance

ইউরোস্ট্যাটসের পরিসংখ্যান অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলো চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন দেশ থেকে ৭০৩ কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে৷ এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৫ শতাংশ কম৷ যদিও পরিমাণের দিক থেকে তৈরি পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ৩৬ শতাংশ৷ জানুয়ারিতে ৩৮ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক আমদানি করে ইইউভুক্ত দেশগুলো৷ তার বিপরীতে গত বছরের জানুয়ারিতে আমদানি করেছিল ৪১ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক৷

ইইউর দেশগুলোয় তৈরি পোশাক রপ্তানিতে চীন বরাবরের মতো শীর্ষস্থানে রয়েছে৷ জানুয়ারিতে এই অঞ্চলে ২২২ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করে চীন৷ এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯০ শতাংশ কম৷ জানুয়ারিতে চীনের প্রতি কেজি পোশাকের দাম কমেছে ৮ শতাংশ৷

বাংলাদেশ ইইউর বাজারে দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ৷ জানুয়ারিতে বাংলাদেশ রপ্তানি করেছে ১৪৩ কোটি ইউরোর তৈরি পোশাক৷ এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২৫ শতাংশ কম৷ গত বছরের জানুয়ারিতে রপ্তানি হয়েছিল ১৯১ কোটি ইউরোর তৈরি পোশাক৷ পরিমাণের দিক থেকে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি কমেছে সাড়ে ১৭ শতাংশ৷ সেই হিসাবে জানুয়ারিতে রপ্তানি করা তৈরি পোশাকের দাম কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ৷

ইইউতে তৃতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ তুরস্ক৷ এই বাজারে জানুয়ারিতে ৬২ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে তুরস্ক৷ এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম৷ অবশ্য দেশটির রপ্তানি করা তৈরি পোশাকের প্রতি কেজির দাম জানুয়ারিতে ৩ দশমিক ৭২ শতাংশ বেড়েছে৷

ইউরোস্ট্যাস্টের তথ্যানুযায়ী, ইইউতে তৃতীয় ও চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ যথাক্রমে ভিয়েতনাম ও ভারত৷ জানুয়ারিতে ভিয়েতনাম রপ্তানি করেছে ৩৬ কোটি ইউরোর তৈরি পোশাক৷ এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম৷

অন্যদিকে ভারত জানুয়ারিতে ৩৪ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে৷ এই রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় ১৫ শতাংশ কম৷ চলতি বছরের প্রথম মাসে ভিয়েতনাম ও ভারতের প্রতি কেজি তৈরি পোশাকের দাম যথাক্রমে ৬ দশমিক ৫০ শতাংশ ও ১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে৷

যে কারণে বন্ধ হচ্ছে একের পর এক গার্মেন্টস কারখানা

21:55

This browser does not support the video element.

এসিবি/জেডএইচ (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ