বৃহস্পতিবার টেনেসির কলিয়েরভিলেতে ক্রোগার সুপারমার্কেটে গুলি চলে। একজন মারা যান। আহত ১২।
ক্রোগার সুপারমার্কেটের কর্মী ব্রিগনেটা ডিকারসন জানিয়েছেন, তিনি ক্যাশ রেজিস্টারে কাজ করছিলেন। তখন তিনি গুলির শব্দ শোনেন। প্রথমে তার মনে হয়েছিল, বেলুন ফাটছে। তারপরই তিনি বন্দুকধারীকে দেখতে পান। সে গুলি চালাতে থাকে।
ব্রিগনেটা জানিয়েছেন, ''বন্দুকধারী আমার সহকর্মীর মাথায় গুলি করে। একজন ক্রেতার পেটে গুলি করে। গুলি চালাতে চালাতে সে এগোতে থাকে।''
অনেকে হাসপাতালে
কলিয়েরভিলের মুখপাত্র জেনিফার স্থানীয় সংবাদপত্রকে জানিয়েছেন, অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে বারোজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন আইসিইউ-তে, একজনের সার্জারি হয়েছে। এই বারোজনের বাইরে একজন টেনশনে অসুস্থ হয়েছিলেন। তারও চিকিৎসা চলছে।
পুলিশ প্রধান ডেল লেন জানিয়েছেন, ''প্রাণ বাঁচাতে কেউ ফ্রিজের ভিতর ঢুকেছিলেন, কেউ ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন। যারা ছিলেন, তারা দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। এই শহরের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।''
স্কুলে ঢুকে গুলি চালিয়ে মানুষ মারার ঘটনা বিশ্বে নতুন নয়৷ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাকেই এর জন্য দায়ী করা হয়৷ ‘ছোট অস্ত্র সমীক্ষা ২০১৮’- তে দেখা গেছে দুনিয়ায় বিভিন্ন দেশের প্রতি ১০০ নাগরিকের কাছে গড়ে কয়টি করে হাতিয়ার থাকে৷
ছবি: Imageoযুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে ১২১ টি বন্দুক থাকে৷ সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে এমন দেশের তালিকায় শীর্ষে এই দেশ৷ অ্যামেরিকায় বন্দুকধারীর হামলার মতো পৈশাচিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে সংবাদমাধ্যমে খবর আসে৷ এ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে অ্যামেরিকার বিভিন্ন সংগঠন৷ অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ও ছিল৷
ছবি: picture-alliance/dpa/A. Gombertঅ্যামেরিকায় পরেই ইয়েমেন৷ ১০০ জনের কাছে গড়ে ৫৩ টি বন্দুক থাকে সেখানে৷ এমনিতে সব দেশেই গোপনে অস্ত্র বহনের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে৷ অর্থাৎ, কাউকে অস্ত্র বহন করতে হলে তা দৃশ্যমান থাকতে হবে, লুকিয়ে রাখা যাবে না৷ এমনকি এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যেতে চাইলে সেই অঙ্গরাজ্যের অনুমতি লাগবে৷
ছবি: picture-alliance/dpa/Y. Arhab১০০ জনের কাছে গড়ে ৩৯ টি বন্দুক পাওয়া যায় সেখানে৷
ছবি: Armend Nimani/AFP/Getty Images১০০ জনের কাছে ৩৫ টি বন্দুক থাকে সেখানে৷ অ্যামেরিকার তুলনায় ক্যানাডার অস্ত্র আইন অনেকটাই কঠোর৷ এক বিবৃতিতে ক্যানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের চেয়ে ক্যানাডার আইন ভিন্ন৷
ছবি: picture-alliance/Zuma Press/M. Renwickফিনল্যান্ডে প্রতি ১০০ জনের কাছে গড়ে ৩২ টি বন্দুক আছে৷ সম্প্রতি একটি কারিগরি স্কুলে এক ছাত্রের বেপরোয়া গুলি চালানোর ঘটনার পর সে দেশের প্রধানমন্ত্রীও অস্ত্র আইন কঠোর করার আহ্বান জানিয়েছেন৷
ছবি: picture alliance/dpa/A. Dedertলেবাননে প্রতি ১০০ জনের কাছে ৩২ টি বন্দুক পাওয়া যায়৷
ছবি: DW/Anchal Vohraঅস্ট্রিয়াতে প্রতি ১০০ জনের কাছে ৩০ টি বন্দুক পাওয়া যায়৷
ছবি: Imageoসেখানে প্রতি ১০০ জনের কাছে ২৯ টি বন্দুক থাকে৷
ছবি: picture-alliance/dpa/A. Medichini প্রতি ১০০ জনের কাছে ২৮টি বন্দুক থাকে সুইজারল্যান্ডে৷
ছবি: DW/M. von Heinসাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সমীক্ষায় দশম স্থানে একইসঙ্গে রয়েছে জার্মানি, ফ্রান্স এবং ইরাকের নাম৷ এ সব দেশে প্রতি ১০০ জনের কাছে ২০ টি বন্দুক থাকে৷
ছবি: Picture-alliance/dpa/C. Rehder অভিযুক্ত মৃত
অভিযুক্ত মারা গেছে। নিজের বন্দুকের গুলিতেই সে মারা গেছে। তবে পুলিশ তার নাম জানায়নি। কারণ, পুলিশের সন্দেহ, তার একজন সাহায্যকারী ছিল।
এই বছরের গোড়ায় টেনেসিতে ২১ বছর বা তার বেশি বয়সিদের হ্যান্ডগান নিয়ে ঘোরাফেরার অনুমতি দেয়া হয়। বেশ কয়েকটি গোষ্ঠী এর বিরোধিতা করেছিল। কিন্তু রিপাবলিকান গভর্নর বিল লি শোনেননি।
জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফপি)