1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তীব্র লড়াইয়ে আরিফ, আইরীন, ইমন - শীর্ষে আবু সুফিয়ান

৩০ মার্চ ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় আরেকটি বিভাগে শীর্ষে পৌঁছে গেছে একটি বাংলা ব্লগ৷ রিপোটার্স উইদআউট বডার্স ক্যাটেগরিতে শীর্ষে অবস্থান করছে আবু সুফিয়ান এর ব্লগ৷ তাঁর পক্ষে এখন পর্যন্ত ভোট পড়েছে ২৯ শতাংশ৷

Logo The Bobs 2011

এর আগে মানবাধিকার বিভাগে শীর্ষে পৌঁছে যায় আদিবাসী বাংলা ব্লগ৷ তবে, এই অনলাইন ভোটাভুটি চলবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত৷ তাই, শেষ অবধি তাদেরকে শীর্ষ অবস্থান ধরে রাখতে হবে৷

এদিকে, প্রতিযোগিতার সেরা বাংলা ব্লগ অংশে লড়াই বেশ জমে উঠেছে৷ ব্লগার ইমন জুবায়ের ক্রমশ উপরের দিকে উঠে আসছেন৷ বুধবার সকাল পর্যন্ত তাঁর পক্ষে ভোট পড়েছে ২১ শতাংশ৷ অন্যদিকে, বেশ কষ্টেই এই বিভাগে এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছেন আরিফ জেবতিক৷ তাঁর খুব কাছাকাছি অবস্থানে আছেন ব্লগার আইরীন সুলতানা৷

ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় বাংলা ব্লগারদের এগিয়ে রাখতে চাইলে প্রয়োজন অনেক অনেক ভোট৷ ভোট দিতে ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইট৷ এরপর সেখানে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ সাইটটির ‘‘ইন দ্য ক্যাটেগরি'' ঘরে পছন্দের বিভাগ নির্বাচন করুন এবং ‘‘আই ভোট ফর'' ঘরে বাংলা ব্লগারদের খুঁজে নিন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতাম৷

রিপোটার্স উইথআউট বডার্স বিভাগে এই মুহূর্তে শীর্ষে আছেন আবু সুফিয়ানছবি: Screenshot

এবারের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় ছয়টি বিশেষ বিভাগে আরো দশটি ভাষার সঙ্গে লড়ছেন বাংলা ব্লগাররা৷ সেরা ব্লগ বিভাগে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি ব্লগার সাবরিনা সুলতানা৷ তবে, আশার কথা হচ্ছে সাবরিনা এই বিভাগে দ্বিতীয় অবস্থানে আছেন, তাঁর পক্ষে বুধবার পর্যন্ত ভোট পড়েছে ২৭ শতাংশ৷

এছাড়া ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ফর সোশ্যাল গুডস' বিভাগে লড়ছেন মেহেদী হাসান খান৷ ‘বেস্ট সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন'-এ আছেন অমি রহমান পিয়াল৷ আর বেস্ট ভিডিও চ্যানেল-এ লড়ছেন শাহজাহান সিরাজ৷ তাদেরকে ভোট দেওয়া যাবে ১১ই এপ্রিল পর্যন্ত৷ তাই ভোট দিতে প্রতিদিন মাত্র ৩০ সেকেন্ড সময় ব্যয় করুন, এজন্য ভিজিট করুন: www.thebobs.com ওয়েবসাইট৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ