1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩৬০ কোটি ডলার পেলেন ট্রাম্প

৪ সেপ্টেম্বর ২০১৯

মেক্সিকো সংলগ্ন সীমান্তে দেয়াল গড়তে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন ট্রাম্প৷ কংগ্রেসের অনুমোদন পাননি৷ তবে দেয়াল গড়ার কাজে ৩৬০ কোটি ডলার জোগাড় হয়ে গেছে৷ সামরিক খাত থেকে ব্যয় কমিয়ে এই অর্থ দিচ্ছে পেন্টাগন৷

BdTD | Tijuana | Grenze USA Mexiko
ছবি: Reuters/C. Jasso

ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার জানান, সীমান্তে দেয়াল তুলতে খরচ করার জন্য সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে এই ৩৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন৷ যুক্তরাষ্ট্রের দক্ষিণে ২৮২ কিলোমিটার (১৭৫ মাইল) দীর্ঘ এ দেয়াল গড়ার জন্য পাঁচ দশমিক সাত বিলিয়ন, অর্থাৎ ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন ডনাল্ড ট্রাম্প৷ কংগ্রেসের সংসদ সদস্যরা তাতে অনুমোদন না দেয়ায় গত ফেব্রুয়ারিতে তিনি ‘জাতীয় জরুরি অবস্থা' ঘোষণা করেন৷

সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে টাকা সরিয়ে দেয়াল নির্মাণে ব্যয়ের অনুমোদনের কথা জানিয়ে সেনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে একটা চিঠি লিখেছেন মার্ক এসপার৷ সেখানে তিনি বলেছেন, ‘‘জাতীয় জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য দেয়াল নির্মাণের প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন '' আর সে কারণেই পেন্টাগন এ অর্থ অনুমোদন করেছে৷

‘মার্কিন সেনাবাহিনীর গালে থাপ্পড়'

সেনাবাহিনীর অনেকগুলো প্রকল্পের টাকা এভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল গড়ায় ব্যয় করার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না ডেমোক্র্যাটরা৷ ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ‘‘এটি (অর্থ অনুমোদন) সেনাবাহিনীর সদস্যদের গালে থাপ্পড়৷'' তিনি জানান, তার দল  দেয়াল গড়ায় অর্থ ব্যয়ের কঠোর বিরোধিতা করবে৷

এসিবি/কেএম (এপি, এএফপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ