1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিভৃত পল্লিতে ব্যক্তিচালিত সেলাই কারখানা

২৬ আগস্ট ২০০৯

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কর্মসংস্থান একটি বড় সমস্যা৷ দেশটিতে সস্তা শ্রম আছে কিন্তু নেই কাজের সুযোগ৷ এমন কোন দিন নেই যেদিন কাজের আশায় গ্রাম থেকে মানুষ কাজের আশায় রাজধানীর দিকে ছুটে আসছে না৷

Textilarbeiterin in Bangladesch
ফাইল ফটোছবি: AP

কিন্তু সেখানেও নেই কোন কাজ৷ দেশের একটি বড় শ্রমবাজার গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত হলেও এর উপরও রয়েছে নানা প্রতিবন্ধকতা৷ সঠিক কাজের পরিবেশের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান৷ আবার কোন প্রতিষ্ঠান বিশ্বমন্দার চাপ সামাল দিতে কমিয়ে দিচ্ছে উৎপাদনের পরিমাণ৷

তবে পরিস্থিতির এখন পরিবর্তন হচ্ছে৷ বাংলাদেশের অনেক নিভৃত পল্লিতে গড়ে উঠেছে বেশ কিছু ব্যক্তিচালিত প্রতিষ্ঠান৷ যা একদিকে দারিদ্র্য সীমার নীচে বেঁচে থাকা মানুষের ভাগ্য উন্নয়নে সহায়তা করছে, অন্যদিকে দেশের রপ্তানি বাণিজ্যে রাখছে মোটা দাগের প্রভাব৷

এই যেমন বাংলাদেশের নরসিংদি জেলায় ব্রিটিশ উদ্যোক্তা সামান্থা মোরশেদের সেলাই কারখানা৷ আকার বা আয়তন বাংলাদেশের অন্যান্য বড় গার্মেন্টস প্রতিষ্ঠানের মতো না হলেও উৎপাদন এবং আয় কোনটাই কম নয়৷ তাঁর প্রতিষ্ঠান নরসিংদি জেলার একটি গ্রামের বাজারে অবস্থিত৷ যেখানে ৩০/ ৩৫ জন মহিলা কাপড় সেলাই করেন ৷ সামান্থা মোরশেদ-এর তত্ত্বাবধানে এখন বাংলাদেশের অনেক গ্রামেই ঘরে বসে কাজ করছেন সাড়ে তিন হাজার মহিলা ৷ যারা মাসে তিরিশ হাজারেরও বেশি গার্মেন্টস পণ্য উৎপাদান করছে ৷ আর তা কিনছে লন্ডনের জো জো মামানবেবে ও টপশপ-এর মতো কোম্পানি৷

সামান্থা বলছেন , ‘বাংলাদেশে শ্রম অনেক সস্তা ৷আর এখানে রয়েছে কাজ করার প্রচুর সম্ভাবনা৷ আমি আমার কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে গ্রামে থেকেও কর্মসংস্থান তৈরি করা যায়'৷

বাংলাদেশে বর্তমানে সাড়ে চার হাজারেরও বেশি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে৷ তবে দ্রুত সম্প্রসারিত গার্মেন্টস শিল্প অনেকসময়ই বাধার মুখে পড়ে যখন কাজের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন ওঠে৷ পণ্যের উৎপাদন মূল্য কমাতে গিয়ে গার্মেন্টস শ্রমিকরা কাজের সুস্থ পরিবেশ থেকে বঞ্চিত হন৷ আর সে-খবর প্রকাশিত হবার পর, বন্ধ হয়ে যায় অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান৷ বাংলাদেশ হারাতে থাকে তার বাজার৷

অবশ্য পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে৷ আর তারই প্রমাণ সামান্থা মোরশেদের সেলাই কারখানা৷

বাংলাদেশে গার্মেন্টস কারখানার মালিক ডেভিড মেয়র বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলের গ্রামিণ এলাকায় গার্মেন্টস কর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন৷ তিনমা সের কোর্স সেখানে৷ সেলাই-এর পদ্ধতি, কিছু অংক, ইংরেজি ভাষার কিছুটা এবং জীবন চালানোর কিছু কৌশল শেখানো হয় মেয়েদের৷ এই প্রশিক্ষণ শেষ হলে মেয়র-এর কারখানাতেই ঐ মেয়েরা পায় শিক্ষানবিশির কাজ৷ তারপর চাকরিও পেয়ে যায় তাদের বেশির ভাগ ঐ কারখানাতেই৷ গার্মেন্টস কারখানার মা লিক মেয়র বলছেন, শ্রমিকরা যে পোশাক তৈরি করে তা যেমন বিক্রির জন্য গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ শ্রমিকের কাজ করার পরিবেশ ৷ কারণ এখনজন ভালো শ্রমিক একটি ভালো পোশাক তৈরি করে৷ যার লাভ কারখানার হিসাবের বাক্সেই যোগ হয়৷

বাংলাদেশে করপোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা নিয়ে উপদেষ্টার কাজ করেন রডনি রিড৷ তিনি বলছেন, যদি একজন শ্রমিকের স্বাস্থ্য ভাল থাকে এবং তাঁকে কাজের জন্য ন্যয্য মজুরি দেয়া হয় তবে সে অবশ্যই ভালো পণ্য উৎপাদন করবে৷

তিনি আরো বলেন, বাংলাদেশের বেকার সমস্যার সমাধানের জন্য বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা গার্মেন্টস শিল্প বিশেষ সহায়তা করতে পারে৷ আলাদা ভাবে বিশ্বে প্রতিষ্ঠাও করতে পারে৷

তিনি বাংলাদেশে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, কম মজুরি এখন বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর টিকে থাকার জন্য সবচেয়ে বড় কারণ হলেও মনে রাখা উচিত আফ্রিকার অনেক দেশ আছে যেখানে শ্রমের মজুরি অনেক কম, যা বাংলাদেশের জন্য হুমকি হতে পারে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ