1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা-ঝুঁকির কারণে সরানো হচ্ছে মেসির ভাস্কর্য

২৭ মে ২০২৬

গত বছর লিওনেল মেসি এসেছিলেন ভারতে৷ তখন পশ্চিমবঙ্গেও যান আর্জেন্টাইন সুপারস্টার৷ ওই সফরকে স্মরণীয় করে রাখতে কলকাতায় যে বিশাল ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল নিরাপত্তা-ঝুঁকির কারণে তা সরিয়ে ফেলা হবে।

মেসির এই ভাস্কর্যটি সরিয়ে ফেলা হবে
পশ্চিমবঙ্গের বিধায়ক শারদ্বত মুখার্জি বার্তা সংস্থা এএফপিকে জানান, মূর্তিটি ‘বাতাসের তোড়ে দুলছিল’৷ ‘‘কলকাতা শহরে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির এই মূর্তিটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন’’ এবং এ কারণে সবার নিরাপত্তার কথা ভেবে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি৷ছবি: Sumit Sanyal/Anadolu Agency/IMAGO

পশ্চিমবঙ্গের বিধায়ক শারদ্বত মুখার্জি বার্তা সংস্থা এএফপিকে জানান,  মূর্তিটি ‘বাতাসের তোড়ে দুলছিল'৷  ‘‘কলকাতা শহরে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির এই মূর্তিটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন'' এবং এ কারণে সবার নিরাপত্তার কথা ভেবে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি৷

তবে ​​ভাস্কর্যটি কবে সরানো হবে তা এখনো স্পষ্ট নয়। বিজেপির রাজনীতিবিদ শারদ্বত বলেন, ‘‘সরিয়ে ফেলার কথা মুখে বলা যতটা সহজ, বাস্তবে তা করা ততটা সহজ নয়। আমরা যত দ্রুত সম্ভব, প্রথম সুযোগেই মূর্তিটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।''

এসিবি/ এপিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ