1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাবজি-ফ্রি ফায়ার বন্ধের ক্ষমতা নেই

৮ সেপ্টেম্বর ২০২১

ক্ষতিকর গেম হিসেবে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করতে পারেনি বিটিআরসি৷ সংস্থাটির তরফে আংশিক বন্ধের দাবি করলেও ব্যবহারকারী ও  তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা এই দাবি উড়িয়ে দিয়েছেন৷ বিটিআরসি বলছে পুরোপুরি বন্ধক করার সক্ষমতা তাদের নাই৷

Videospiel PlayerUnknown's Battlegrounds (PUGB)
ফাইল ফটোছবি: picture-alliance/dpa/Imaginechina/Tang Ke

হাইকোর্টের নির্দেশে গত ৯ আগস্ট বিটিআরসি পাবজি ও ফ্রি ফায়ার  বাংলাদেশে বন্ধের উদ্যোগ নেয়৷ তারা ওইদিনই দুইটি গেম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানায়৷ কিন্তু বাস্তবে গেম দুইটি বন্ধ করা যায়নি৷ ওই দুইটি গেমের  একজন গেমার আশিক (ছদ্ম নাম) জানান,"আমরা ভিপিএন ব্যবহার করে গেম দুইটি খেলতে পারছি৷ কোথাও কোথাও ভিপিএন ছাড়াও খেলা যায়৷ আর যারা গেম দু'টি খেলেন তারা ভিপিএন সম্পর্কে জানেন৷ এটি ডাউনলোড করে নিলেই হলো৷”
তিনি আরো জানান,"বিটিআরসি চেষ্টা করলেও যারা খেলছে তাদের বিরত রাখতে পারছে না৷”একই ধরনের তথ্য পাওয়া যায় আরো কয়েকজনের সাথে কথা বলে৷ তারাও জানান, এটা ভিপিএন ডাউনলোড করে এটা খেলা খুবই সহজ৷

ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক৷ তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা জানান," এই ধরনের অ্যাপস-এ ডাটা এনক্রিপ্টেড থাকে৷ এটা প্রাইভেট৷ আর যেটা ওয়েব সেটা পাবলিক৷ বিটিআরসির লিংক বা ওয়েব বন্ধের সক্ষমতা আছে৷ কিন্তু প্রাইভেট এনক্রিপ্টেড ডাটা বন্ধ করার সক্ষমতা নাই৷ তাছাড়া ভিপিএন ছাড়াও এটা  এখনো বাংলাদেশে খেলা যাচ্ছে৷”
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন,"ফ্রি ফায়ার, পাবজির যারা প্রোভাইডার তাদের কিন্তু বাংলাদেশে ক্যাশ সার্ভার আছে৷ বিভিন্ন আইএসপির মাধ্যমে এই ক্যাশ সার্ভারগুলো চলে৷ সেই ক্যাশ সার্ভারের কারণেই এখনো সরাসরি ওই দুইটি গেম খেলা যায়৷ যে এলাকায় সার্ভার নেই সে এলকায় গেমাররা ভিপিএন ব্যবহার করে৷”
বিটিআরসির ভাইস চেয়ারম্যান  সুব্রত রায় মৈত্র  বলেন,"আমাদের দিক থেকে আমরা বন্ধ করে দিয়েছি৷ কিন্তু কোনো কোনো জায়গায় ভিপিএন দিয়ে খেলা হচ্ছে৷ ভিপিএন বন্ধ করা সম্ভব নয়৷ আমাদের সেই প্রযুক্তিও নাই৷ আবার বন্ধ করলে অন্যদের ব্যবসার ক্ষতি হবে৷
আমাদের প্রযুক্তিগত সক্ষমতাও নাই আবার এগুলো যারা আপলোড করে তাদের অফিস দেশের বাইরে৷ এখান থেকে আপলোড হলে আমরা বন্ধ করতে পারি৷ এটা ফেসবুক ও গুগলের ক্ষেত্রেও একই৷ আমরা সব বন্ধ করতে পারি না৷''

মহিউদ্দীন আহমেদ

This browser does not support the audio element.

সুব্রত রায় মৈত্র

This browser does not support the audio element.

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন," শুধু বাংলাদেশ কেন ইন্টারনেটের এই যুগে বিশ্বের কোথাও সবকিছু বন্ধ করা সম্ভব নয়৷ সেটা করা হলে সববিছু বন্ধ হয়ে যাবে৷ কোটি কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে৷”
অবশ্য তানভীর হাসান জোহা বলেন,"এটা বন্ধ করার প্রযুক্তি আছে৷ কিন্তু বিটিআরসি সেই সেই প্রযুক্তি এখনো আনেনি৷ প্রাইভেট প্রযুক্তি বন্ধ করতে হলে ডিভাইস লাগবে৷ এখন লিংক ধরে বন্ধ করা হচ্ছে৷ যদি গেটওয়ে বা আইএসপি থেকে বন্ধ করা হয় তাহলে সব বন্ধ হয়ে যেতে পারে৷ একবার ফেসবুক বন্ধ করতে গিয়ে এই বিপর্যয় হয়েছিলো৷ কারণ আলাদাভাবে চিহ্নিত করে বন্ধের প্রযুক্তি আমাদের নাই৷ এটা আনতে হবে৷”
আর মহিউদ্দিন আহমেদ বলেন,"হাজার হাজার ইউজারকে চিহ্নিত করা সম্ভব নয়৷ তবে প্রযুক্তি আছে৷ সেটা ব্যবহার করতে হবে৷ বিটিআরসি যদি বলে আমাদের সক্ষমতা নাই সেটা দুঃখজনক৷”
হাইকোর্ট একই সঙ্গে অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো সকল প্রকার ক্ষতিকর অনলাইন গেমস এবং অ্যাপ চিহ্নত করে বন্ধের নির্দেশ দিয়েছে৷ তার তালিকা করছে বিটিআরসি৷
হারুন উর রশীদ স্বপন(ঢাকা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ