প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহের জীবনাবসান
২৯ এপ্রিল ২০২৩
রণজিৎ গুহের স্ত্রী মেখঠিল্ড এবং পরিচর্যাকারীরা শেষ সময় পর্যন্ত তার পাশে ছিলেন৷ আগামী ২৩ মে প্রবীণ ইতিহাসবিদের ১০০ বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলেন তার শুভানুধ্যায়ীরা৷ তার প্রয়াণে শিক্ষা জগতে শোকের ছায়া নেমেছে৷
১৯৫৯ সালে দেশ ছাড়েন তিনি৷ এরপর ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন৷
উত্তর-ঔপনিবেশিক এবং নিম্নবর্গের ইতিহাস চর্চার নিয়ে তার কাজ গবেষণার নতুন দিগন্ত খুলে দেয়৷ ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহের প্রাথমিক দিক নিয়ে গবেষণা তার কাজের মধ্যে অন্যতম৷ এর ফলে ইতিহাস রচনার প্রথাগত পদ্ধতি পরিবর্তনের সূচনা হয়৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রণজিৎ গুহর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন৷
১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালের সিদ্ধকাটি গ্রামে জন্মেছিলেন তিনি৷ প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন তিনি৷ আমৃত্যু ইতিহাসচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন রণজিৎ গুহ৷
আরকেসি/এফএস (সূত্র: আনন্দবাজার পত্রিকা)