1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নতুন শিক্ষানীতির প্রস্তাব

৩ সেপ্টেম্বর ২০০৯

বাংলাদেশে প্রস্তাবিত নতুন শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণীর পরিবর্তে ৮ম শ্রেণী পর্যন্ত এবং বাধ্যতামূলক করা হয়েছে৷ আর মাধ্যমিক শিক্ষা হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত৷

BdT Schweinegrippe in Indien
ফাইল ফটোছবি: AP

বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ ৫টি বিষয়কে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সবার জন্য বাধ্যতামূলক করা হবে৷ আর প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস গঠন করা হবে৷ তারা পাবেন প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা৷

উচ্চশিক্ষার ক্ষেত্রে পাসকোর্স তুলে দেয়া হবে৷ থাকবে ৪ বছরের সম্মান কোর্স৷

শিক্ষানীতি কমিটির প্রধান অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, তাঁরা চেয়েছেন শিক্ষায় নৈতিকতার গুরুত্ব দিতে আর বৈষম্য দূর করতে৷

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়নে তাঁরা দেরি করবেননা৷ কিছু আলোচনার পর এবছর থেকেই এই নীতির বাস্তবায়ন শুরু হবে৷

অন্যদিকে দেশের শিক্ষাবিদরা নতুন এই শিক্ষানীতিকে স্বাগত জানিয়েছেন৷

প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় ৫টি বিষয় বাধ্যতামূলক করা এবং প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস গঠনকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন৷ তাদের মতে এতে বৈষম্য দূর হবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ