1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে বিচ ক্রিকেট

২২ সেপ্টেম্বর ২০০৯

বাংলাদেশে প্রথমবার আগামী ৯ অক্টোবর থেকে সৈকত শহর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ ক্রিকেট৷ প্রথমবারের মতো আয়োজিত এই বিচ ক্রিকেট টুর্নামেন্টের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে বিচ ক্রিকেটের সঙ্গে পরিচিত করা৷

Cox`s Bazar: Sturm vor der Küste von Bangladesh
কক্সবাজার হতে পারে বিচ ক্রিকেটের একটি জাতীয় ও আন্তর্জাতিক ভেন্যুছবি: picture alliance/dpa

এই আয়োজনের আরেকটি উদ্দেশ্য হলো কক্সবাজারকে বিচ ক্রিকেটের একটি জাতীয় ও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলা৷ মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও উইকএন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে এই আয়োজন৷

বিচ ক্রিকেট ৯ অক্টোবর সকালে শুরু হবে এবং চলবে সারাদিন৷ বিচ ক্রিকেটের প্রতি ম্যাচ হবে পাঁচ ওভারের এবং এতে ফিল্ডিং দলের প্রতি খেলোয়াড় এক ওভার করে বল করবেন৷ টুর্নামেন্ট চলাকালীন চার গ্রুপে ২১ ম্যাচ হবে এবং সূর্যাস্তের আগেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷

বর্তমানে উইকএন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন এ চোদ্দটি নিবন্ধিত দল আছে এবং এসব দলের বেশিরভাগ বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং অন্যান্য ক্রিকেটপ্রেমীদের নিয়ে গঠিত৷ এছাড়াও বাংলাদেশের জাতীয় দল এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের এই টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা৷

ছুটির দিনে পেশাদার ও অপেশাদার খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট খেলার জন্য ২০০০ সালে উইকএন্ড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন গঠিত হয়৷ তখন থেকেই এই সংগঠন তার সদস্য দলগুলোকে নিয়ে একটি বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ