1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ‘ইসলামি পতাকা' নিয়ে আলোচনা

১ জুলাই ২০২৬

সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ বাংলাদেশ যখন ফিফা বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে, তখনই সারা দেশে ‘ইসলামি পতাকা' উত্তোলনের আহ্বান জানান কট্টরপন্থি এক ধর্মীয় বক্তা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখছেন হাজার হাজার সমর্থক (ফাইল ফটো)
বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়৷ দেশজুড়ে রয়েছে ফুটবলখেলুড়ে বিভিন্ন দেশের অসংখ্য সমর্থক৷ তাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি৷ বিশ্বকাপের সময় দেশজুড়ে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তির পতাকা ছড়িয়ে পড়াও দীর্ঘদিন ধরে চলে আসা স্বাভাবিক ঘটনা৷ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

তাতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন এলাকায় উত্তোলন করা হয় সেই পতাকা৷

মুসলিম-অধ্যুষিত বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়৷ দেশজুড়ে রয়েছে ফুটবলখেলুড়ে বিভিন্ন দেশের অসংখ্য সমর্থক৷ তাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি৷ বিশ্বকাপের সময় দেশজুড়ে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তির পতাকা ছড়িয়ে পড়াও দীর্ঘদিন ধরে চলে আসা স্বাভাবিক ঘটনা৷

কট্টরপন্থি ধর্মীয় নেতা মুফতি হারুন ইজহার সম্প্রতি এক বক্তৃতায় তার অনুসারীদের আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নামিয়ে সম্ভব সব জায়গায় কালিমা-খচিত সাদা পতাকা উত্তোলনের আহ্বান জানান৷ এরপর দেশের বেশ কয়েকটি জেলায় এ ধরনের পতাকা উড়তে দেখা যায়৷ বিষয়টি নজরে আসার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘‘এসব পতাকা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে ব্যবস্থা নেয়া হবে৷'' পুলিশের মুখপাত্র শাহাদাত হোসেন এএফপিকে বলেন, ‘‘আমরা সতর্কাবস্থায় আছি৷''

মুফতি হারুন ইজহারের সেই বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর তার কিছু অনুসারীকে ধর্মীয় গান বাজিয়ে ওই পতাকা নিয়ে মোটরসাইকেল ব়্যালি করতেও দেখা গেছে৷ ইজহার এএফপিকে বলেন, ‘‘আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো দেশের প্রতি সমর্থন প্রকাশের ক্ষেত্রে সংযম থাকা উচিত৷''

তার আহ্বানে সাড়া দিয়ে যে ধরনের পতাকা ওড়ানো হয়েছে, সেগুলোর সঙ্গে তালেবান বা আইএস-এর পতাকার মিল দেখছেন অনেকে৷ তবে ইজহার বলেন, তার অনুসারীদের ওড়ানো সাদা পতাকার সঙ্গে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের পতাকা কিংবা ইসলামিক স্টেট (আইএস)-এর কালো পতাকার কোনো মিল বা সম্পর্ক নেই৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘‘এসব (কালিমা-খচিত) পতাকা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে ব্যবস্থা নেয়া হবে৷’’ছবি: Munir Uz Zaman/AFP

তিনি আরো বলেন, ‘‘ধর্মনিরপেক্ষতাবাদীদের এসব পতাকার বিষয়ে এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে৷ তারা সহজেই এগুলোকে তালেবান বা আইসিস-এর পতাকা বলে আখ্যায়িত করে, যা সঠিক নয়৷''

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান জানিয়েছেন, কালিমা-খচিত পতাকা উত্তোলনের বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে৷ মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এটি বিশ্বজুড়ে ভুল বার্তা দিতে পারে৷''

বাংলাদেশের ​​কিছু ফুটবল ভক্ত ইতিমধ্যে বিশ্বকাপ চলার সময় এক ধর্মীয় নেতার আহ্বানে এমন পতাকা ওড়ানোর প্রতিবাদ জানিয়েছেন৷

ব্রাজিল-সমর্থক মোহাম্মদ মনিরুজ্জামান চিশতী এএফপিকে বলেন, ‘‘ফুটবল কিছু সময়ের জন্য হলেও মানুষকে কষ্ট ও প্রতিকূলতা ভুলে থাকতে সহায়তা করে৷'' তিনি আরো বলেন, ‘‘আমাদের কাছে ফুটবল হলো সর্বোত্তম বিনোদন৷''

এসিবি/ জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ