আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চারটি মামলায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, মাসুদুল ছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পাবনা গণপূর্ত উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল কবির ও মোস্তফা কামাল, পাবনা গণপূর্ত উপ-বিভাগের উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, আহমেদ সাজ্জাদ খান, সুমন কুমার নন্দী, আবু সাঈদ, রওশন আলী ও তাহাজ্জুদ হোসেন, সহকারি প্রকৌশলী তারেক, আমিনুল ইসলাম, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্ত্বাধিকারী আসিফ হোসেন ও সাজিদ কন্সট্রাকশন লিমিটেডের স্বত্ত্বাধিকারী শাহাদত হোসেন৷
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের আসবাবপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক কাজে ‘অস্বাভাবিক' ব্যয়ের অভিযোগ ওঠার পর প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়৷ ওই ঘটনা তদন্তে দুটি কমিটিও কাজ করছে৷
সেখানে একটি বালিশের পেছনে ৬ হাজার ৭১৭ টাকা ব্যয় দেখানোর খবর গণমাধ্যমে আসায় এটা ‘বালিশ দুর্নীতি' হিসেবে পরিচয় পেয়েছে৷
হোটেল থেকে চলে যাওয়ার সময় আপনার উচিত কক্ষটি যেমন ছিল, ঠিক সেরকম রেখে চলে যাওয়া৷ কিন্তু অতিথিদের কয়েকজনের সুটকেস অনেকসময় বেশ ভারি হতে দেখা যায়, যেমনটা হোটেলের প্রবেশের সময় ছিল না এবং সেসব জিনিস কোনো স্মারক বস্তু নয়৷
ছবি: picture-alliance/Arcaid/J. Balstonঅভিজাত দামি হোটেলগুলো থেকে শিল্পকর্ম চুরি হওয়া একটা বড় সমস্যা৷ ভ্রমণ সাইট ‘ওয়েলনেস হেভেন’-এর এক জরিপে দেখা যাচ্ছে, পাঁচ তারকা হোটেলগুলোর ৩৪ ভাগ জানিয়েছে, হোটেল কক্ষ থেকে দামি চিত্রকর্ম চুরি হয়েছে৷ সস্তার হোটেলে দামি শিল্পকর্ম থাকার সম্ভাবনা কম৷
ছবি: picture-alliance/dpa/R. Hackenbergএকটা বড় কম্বল ঢুকিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সুটকেসটা কত বড় হতে হবে? এক হাজার হোটেলের মধ্যে ১৫ শতাংশ জানিয়েছে, তাদের হোটেল কক্ষ থেকে কম্বল চুরি হয়ে গেছে৷ ১৩ ভাগ জানিয়েছে, তাদের বালিশ চুরির কথা৷ মাঝারি হোটেলের তুলনায় দামি এসব হোটেলের এই ধরনের চুরির পরিমাণ প্রায় চার গুণ৷
ছবি: picture-alliance/PhotoAlto/F. Cirouপ্রায় সব হোটেলেই টেলিভিশন থাকে, যদি না হোটেলের অতিথিরা তা সরিয়ে ফেলেন৷ বড় বড় হোটেলগুলোতে টেলিভিশন চুরি একটা বড় সমস্যা৷ পাঁচ ভাগ হোটেল তাদের হোটেল কক্ষ থেকে টেলিভিশন চুরির অভিযোগ করেছেন৷
ছবি: picture-alliance/dpa/C. Kloseআপনার কাছে হয়ত মনে হচ্ছে কম্বল বা টেলিভিশন চুরি করাটা ভীষণ কঠিন, কিন্তু তোশকের ক্ষেত্রে কী বলবেন? আশ্চর্য হলেও সত্যি কয়েকটি হোটেল অভিযোগ করেছে চোরেরা মধ্যরাতে এলিভেটর দিয়ে গ্যারেজের মধ্য দিয়ে তোশক নিয়ে যায়৷ পাঁচ তারকা হোটেলের ৫ ভাগই জানিয়েছে তোশক চুরির কথা৷
ছবি: picture-alliance/Arcaid/J. Balstonসবচেয়ে আশ্চর্য চুরির ঘটনাটি ঘটেছে ইটালির একটি হোটেলে৷ অভিজাত একটি হোটেলের লাউঞ্জে রাখা ছিল পিয়ানো, যা হঠাৎ আর খুঁজে পাওয়া যায়নি৷ তিনজন অপরিচিত ব্যক্তি এটিকে হোটেলের বাইরে নিয়ে যায় এবং রাস্তায়ও তাদের দেখা গেছে পিয়ানোসহ৷ কিন্তু এরপর তারা অদৃশ্য হয়ে যায়, আর দেখা যায়নি তাদের৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaene এডিকে/(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)