1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বে প্রতি ছয় জনে একজন ক্ষুধার্ত থাকে

২০ জুন ২০০৯

গোটা বিশ্বে প্রতিদিন ১০২ কোটি মানুষ ক্ষুধার্ত থাকে৷ বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়া মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন৷ জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে এসব তথ্য৷

Hungersnot in Uganda
বিশ্বের কোটি কোটি শিশু প্রতিদিন এভাবে ক্ষুধার্ত থাকেছবি: picture-alliance/ dpa

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও এর মতে সারা বিশ্বে যত মানুষ আছে তাদের ছয় ভাগের এক ভাগ প্রতিদিন ক্ষুধার্ত অবস্থায় রাতে ঘুমাতে যায়৷ শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি আশংকা করছে, এমন মানুষের সংখ্যা আগের চেয়ে শতকরা ১১ ভাগ বেড়েছে৷ সংগঠনটি জানায়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬৪২ মিলিয়ন মানুষ পর্যাপ্ত খেতে পায় না৷ সাব সাহারান অঞ্চলে এই সংখ্যা ২৬৫ মিলিয়ন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ৫৩ মিলিয়ন এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ৫২ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত থাকে৷ এমনকি উন্নত বিশ্বের দেশগুলোতে ১৫ মিলিয়ন মানুষ ক্ষুধা নিবারণে পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত৷

২০০৮ সালে এই ক্ষুধার্ত মানুষদের সংখ্যা ছিলো ৯১৫ মিলিয়ন৷ যদিও এফএও প্রথমে হিসেব করেছিলো এই সংখ্যা হবে ৯৬৩ মিলিয়ন৷ কিন্তু খাদ্য সরবরাহ বাড়ায় এই সংখ্যা কিছুটা নেমে আসে৷ জাতিসংঘ জানাচ্ছে, সেই সময় থেকে অর্থনৈতিক মন্দার কারণে মানুষের আয় কমে গেছে এবং বেকারত্ব বেড়েছে৷ ফলে গরীব মানুষের হাতে খাবার কেনার মত পয়সা থাকছে না৷ বিগত ৮০র দশকে এবং ৯০ দশকের প্রথম দিকে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছিলো৷ কিন্তু গত এক দশকে এই সংখ্যা আবারো বেড়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা৷ আর্থিক মন্দার পাশাপাশি খাদ্যের দাম বেড়ে যাওয়া এর অন্যতম কারণ বলে জানিয়েছে এফএও৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ