1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুড়োদের যৌন আকাঙ্ক্ষা বেশি!

৭ ডিসেম্বর ২০১০

বুড়ো বলে তাদের সাধ আহ্লাদ থাকবে না এমনতো হতে পারেনা৷ কিন্তু সেই সাধের মধ্যে যৌনতার প্রতি ঝোঁক বেশি তাদের৷ তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকে শেষ বয়সে এই কর্মটি করতে পারেন না৷ সাম্প্রতিক এক গবেষণা এমন তথ্যই দিচ্ছে৷

Regisseur Roman Polanski mit Ehefrau Sharon Tate
যৌনতা শুধু যৌবনেই সীমাবদ্ধ নয়৷ এই ছবিটি অবশ্য বিখ্যাত পরিচালক রোমান পোলান্সকির যৌবনকালের (প্রতীকী ছবি)ছবি: picture alliance/dpa

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক জো হাইড৷ তিনি এবং তাঁর সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সি ২,৭০০ পুরুষের ওপর গবেষণা করেন সম্প্রতি৷ এতে দেখা যাচ্ছে, অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বিশেষভাবে আগ্রহী৷ তবে সুযোগের অভাবে সন্ন্যাসী অনেকে৷

জো এর দল, বৃদ্ধদের কাছে স্বাস্থ্য, সম্পর্ক আর যৌনকর্মের নানা প্রশ্ন নিয়ে হাজির হন৷ গবেষণায় অংশ নেয়া ৯০ থেকে ৯৫ বছর বয়সিদের অনেকে শারীরিকভাবে আর সক্ষম না হলেও মনে করেন, যৌনকর্ম গুরুত্বপূর্ণ৷

এই বয়সি পুরুষদের যৌনতায় বিশেষ ভূমিকা রাখছে টেস্টোস্টেরন হরমোন৷ এই হরমোন আরো অনেক কাজের সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে৷ গবেষণায় দেখা যাচ্ছে, বিশেষ হরমোন পরিবর্তনের থেরাপির মাধ্যমের বুড়োদের জীবনে অনেক পরিবর্তন আনা সক্ষম হতে পারে৷

এছাড়া গবেষণায় অংশ নেয়া শারীরিকভাবে সক্ষমদের ৪০ শতাংশ তাদের যৌন জীবন নিয়ে হতাশার কথা জানিয়েছেন৷ কেননা, নিয়মিত এই কাজটি তাঁরা করতে চাইলেও সুযোগের অভাবে হয়ে উঠছে না৷

ইন্টারনাল মেডিসিনের বার্ষিক সংস্করণে প্রকাশ পেয়েছে জো এর এই গবেষণা৷ এতে দেখা যাচ্ছে, অনেক পুরুষই শেষ বয়সে এসে আরো বেশি যৌনতায় আগ্রহী হয়ে ওঠেন৷ কিন্তু উপযুক্ত সঙ্গীর অভাব আর বয়সজনিত বার্ধক্য আটকে রাখছে তাদের৷

অবশ্য সবাই যে এই যৌনতা নিয়েই পড়ে আছেন তা কিন্তু নয়৷ ৭৫ থেকে ৯৫ বছর বয়সিদের একটি অংশ আবার মনে করেন, শেষ জীবনে এসব আর নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ