1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেইজিংয়ে তালেবান-চীন বৈঠক

২৩ সেপ্টেম্বর ২০১৯

বেইজিংয়ে চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তালেবানের একটি প্রতিনিধি দল৷ চলতি মাসের শুরুতে ট্রাম্প তালেবানের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণার পর এই বৈঠক করলো চীন ৷

Katar Innerafghanisches Dialogtreffen über Wege zu Frieden in Afghanistan
কাতারে তালেবানের মুখপাত্র সুহায়েল শাহীনছবি: Getty Images/AFP/K. Jaafar

তালেবানের প্রতিনিধিরা চীনা কর্মকর্তাদের সাথে রোববার এই আলোচনায় বসে বলে জানিযেছেন কাতারে তালেবানের মুখপাত্র সুহায়েল শাহীন৷ তিনি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, তালেবানের নয় সদস্যের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গেছেন এবং চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ কর্মকর্তা ড্যাং ঝিজুনের সাথে দেখা করেছেন৷   

যুক্তরাষ্ট্রের সাথে বাতিল হওয়া আলোচনার বিষয়ে তারা কথা বলেছেন৷ ‘‘চীনের বিশেষ প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি আফগানিস্তান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি ভালো কাঠামো এবং তারা এটিকে সমর্থন করে,'' বলেন শাহীন৷ তবে এ দাবির পক্ষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো বক্তব্য পাওয়া যায়নি৷

এর আগে গত জুনেও তালেবানের একটি দল বেইজিং সফরে যায়৷ সেসময় তারা ১৮ বছরব্যাপী চলা এই যুদ্ধের অবসান ঘটাতে  আফগানিস্তানের অভ্যন্তরীন আলোচনার উপর জোর দিয়েছিল৷

উল্লেখ্য, ঝিনজয়াং অঞ্চলে আফগানিস্তানের সাথে চীনের একটি সীমান্ত রয়েছে৷ সেখানকার তুর্কিভাষী মুসলিম সম্প্রদায় উইগুরদের সাথে আফগান জঙ্গীদের যোগাযোগ নিয়ে উদ্বিগ্ন চীন৷

শামিল শামস, এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ