1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাংককে ২৯ বাংলাদেশী আটক

২৮ আগস্ট ২০০৯

ব্যাংককের কারাগারে আটক ২৯ জন বাংলাদেশী দূতাবাসের সহায়তা না পাওয়ায় দেশে ফিরতে পারছেননা৷ তারা আদম ব্যবসায়ীদের প্রলোভনে ইঞ্জিন চালিত নৌকাযোগে কক্সবাজার সমূদ্র উপকুল থেকে মালয়েশিয়া রওয়না হয়েছিলেন৷

Thailand Flüchtlinge aus Bangladesch und Myanmar
থাই কোষ্টগার্ড সদস্যদের হাতে আটক হন তারা (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

থাই কোষ্টগার্ডের হাতে আটক হয়ে এখন তারা সেখানে মানবেতর জীবন-যাপন করছেন বলে অভিয়োগ৷ এই ২৯ জন বাংলাদেশী গত ডিসেম্বরে মাছ ধরার ইঞ্জিন নৌকা যোগে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলেন৷ জানুয়ারি মাসে প্রথম দিকে তারা মিয়ানমারের কোষ্টগার্ডের হাতে আটক হন৷ আটক হবার ১১ দিন পর তাদের থাইল্যান্ডের সমূদ্র উপকুলের দিকে ভাসিয়ে দেয়া হয়৷ এরপর তারা আটক হন থাই কোষ্টগার্ড সদস্যদের হাতে৷ ঢাকায় পাওয়া খবরে জানা গেছে, একটি আদম ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের জন প্রতি ১৬ হাজার টাকায় মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রতি দিয়েছিল৷ এই ভাগ্যাহতরা কক্সবাজার এলাকার বাসিন্দা৷ এবং সবাই নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের সদস্য৷ তারা কক্সবাজার সমূদ্র উপকুল থেকে ইঞ্জিন নৌকাযোগে ভাগ্যের সন্ধানে রওয়ানা হয়েছিলেন৷

২৯ জন বাংলাদেশী এখন অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্যাংককে অভিবাসী ক্যাম্পে আটক আছেন৷

তারা অভিযোগ করেন, সমূদ্রে উপকুলে আটকের পর পরই তাদের মিয়ানমার কোষ্টগার্ডের সদস্যরা নির্মম নির্যাতন চালায়৷

এদিকে আটক বাংলাদেশীরা থাইল্যান্ডে বাংলাদেশী দুতাবাসে সহায়তা চেয়ে পাচ্ছেননা৷ তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে মহপরিচালক কাজী ইমতিয়াজ হোসেন বলেছেন, থাইল্যান্ডে বাংলাদেশী দূতাবাসের কাছে সেখানে কোন বাংলাদেশী আটক হওয়ার খবর নেই৷

অন্যদিকে বাংলাদেশের বিদেশে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রার সভাপতি গোলাম মোস্তফা ব্যাংককে আটক ২৯ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

তিনি ডয়চে ভেলেকে বলেন, বিদেশে বাংলাদেশের মিশনগুলো প্রবাসী শ্রমিকদের কল্যাণে তেমন কোন কাজ করেনা৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ