1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন্দিরের দায়িত্বে মুসলিম

২৯ সেপ্টেম্বর ২০১৯

সাম্প্রদায়িক রাজনীতির আঁচে পুড়ছে ভারত৷ তবে তার মাঝেও কেউ কেউ আছেন যারা পরস্পরের প্রতি বাড়িয়ে দিয়েছেন সামাজিক ও ধর্মীয় সহযোগিতার হাত৷ মতিবর রহমানও তেমনি এক মুসলমান৷

মতিবর রহমানছবি: AFP/B. Boro

মতিবরের বাড়ি ভারতের আসামে৷ বাড়ির পাশেই রয়েছে একটি শিব মন্দির৷ নাম বুরহা গোসাঁইর থান মন্দির৷ ৭৩ বছর বয়সি মতিবর দিন শুরু করেন মন্দিরটি পরিচ্ছন্ন করার কাজ দিয়ে৷

মতিবর এ দায়িত্ব পেয়েছেন তার পূর্বপুরুষের কাছ থেকে৷ জানা যায়, কয়েকশ' বছর ধরে এ মন্দিরটির দেখভালের দায়িত্ব পালন করছেন মতিবরের পূর্বপুরুষরা৷ আর এ ঐতিহ্য ধরে রেখেছেন তিনি নিজেও৷ তাই মন্দিরের সকালের পবিত্রকর্ম থেকে শুরু করে সান্ধ্যকালীর বাতি প্রজ্জলনের দায়িত্বটুকুও তিনি পালন করেন যত্নের সাথে৷

‘‘কয়েক পুরুষ ধরেই আমরা এ মন্দিরটি দেখাশোনা করছি'', বার্তা সংস্থা এএফপিকে বলেন মতিবর৷ তিনি জানান, প্রায় পাঁচশ' বছর আগে বোরহনসা নামে তাঁর একজন পূর্বপুরুষ ছিলেন৷ তিনি শিব দেবতার আজ্ঞা প্রাপ্ত হন এই মর্মে যে, এ মন্দিরটি তাঁকে দেখাশোনা করতে হবে৷ আর এ দেবতা শুধু বুরহনসা পরিবারকেই মন্দিরটি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন বলে জানান মতিবর৷ ‘‘সেই থেকে আজ অবধি আমরাই এ দায়িত্ব পালন করছি'', বলেন তিনি৷

উল্লেখ্য, আসাম রাজ্যে নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের কাজ করছে ভারতের ক্ষমতাসীন সরকার৷ আর এ প্রক্রিয়ায় রাজ্যটির প্রায় ২০ লাখ লোক তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে৷ তবে ভাগ্যবান মতিবর৷ তালিকায় এসেছে তাঁর নাম৷

আরআর/এসিবি (এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ