1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরের বিশ্বকাপ দলকে বীরোচিত সংবর্ধনা

১০ জুলাই ২০২৬

জাতীয় পতাকা উড়িয়ে, দেশাত্মবোধক গান গেয়ে, ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে' লেখা ব্যানার হাতে নিয়ে হাজার হাজার সমর্থক স্বাগত জানিয়েছে বিশ্বকাপ খেলে ফেরা জাতীয় ফুটবল দলকে৷

ছাদখোলা বাসে মিশরের খেলোয়াড়-কর্মকর্তারা
বিমানবন্দর থেকে বের হয়ে বিশ্বকাপ মাতানো খেলোয়াড়-কর্মকর্তারা ওঠেন ছাদ-খোলা বাসে৷ তাদের নিয়ে ধীরে ধীরে চলতে থাকে বাস৷ চলন্ত বাস থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা৷ছবি: Mohamed Abdel Ghany/REUTERS

দেশের ইতিহাসে সফলতম বিশ্বকাপ অভিযান শেষ করে আজ শুক্রবার দেশে ফিরেছে ‘ফারাও' নামে পরিচিত মিশরীয় দল৷ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভ্যর্থনা জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভিড় জমান কয়েক হাজার জনতা৷

দেশের ইতিহাসে সফলতম বিশ্বকাপ অভিযান শেষ করে আজ শুক্রবার দেশে ফিরেছে ‘ফারাও' নামে পরিচিত মিশরীয় দল৷ছবি: Mohamed Abdel Ghany/REUTERS

এর আগে তিনবার বিশ্বকাপ চূড়ান্ত পর্বে অংশ নিলেও এবারই প্রথম জয়ের দেখা পায় মো. সালাহর দল৷ সেই জয়ের ধারাবাহিকতায় পৌঁছে যায় শেষ ১৬-তে৷ সেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ২-৩ গোলে হেরে বিদায় নেয় তারা৷

জাতীয় পতাকা উড়িয়ে, দেশাত্মবোধক গান গেয়ে, ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে' লেখা ব্যানার হাতে নিয়ে বিশ্বকাপ খেলে ফেরা জাতীয় ফুটবল দলকে স্বাগত জানান কয়েক হাজার সমর্থক৷ছবি: Mohamed Abdel Ghany/REUTERS

আনন্দশোভাযাত্রায় অংশ নেয়া অনেক সমর্থকের হাতেই দেখা গেছে অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি৷ ছবিতে লেখা ছিল, ‘ধন্যবাদ'৷

কারো কারো হাতে ছিল কোচ হোসাম হাসানের ফিলিস্তিনি পতাকায় জড়ানো ছবির পোস্টার৷

এর আগে তিনবার বিশ্বকাপ চূড়ান্ত পর্বে অংশ নিলেও এবারই প্রথম জয়ের দেখা পায় মো. সালাহর দল৷ সেই জয়ের ধারাবাহিকতায় পৌঁছে যায় শেষ ১৬-তে৷ছবি: Mohamed Abdel Ghany/REUTERS

বিমানবন্দর থেকে বের হয়ে বিশ্বকাপ মাতানো খেলোয়াড়-কর্মকর্তারা ওঠেন ছাদ-খোলা বাসে৷ তাদের নিয়ে ধীরে ধীরে চলতে থাকে বাস৷ চলন্ত বাস থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা৷

আগামীকাল শনিবার তাদের মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করার কথা৷

আনন্দশোভাযাত্রায় অংশ নেয়া অনেক সমর্থকের হাতেই দেখা গেছে অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি৷ ছবিতে লেখা ছিল, ‘ধন্যবাদ'৷ছবি: Mohamed Abdel Ghany/REUTERS

এসিবি/ জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ