আজ বেলা পৌনে তিনটার দিকে ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।
নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫৫)। বেলা পৌনে তিনটার দিকে রোহিঙ্গা ব্যক্তিকে দুপুরের খাবার দেওয়ার জন্য রান্নাঘরে যান হোসনে আরা। তখন মর্টারশেলটি এসে রান্নাঘরের ওপর পড়ে। আর আনুমানিক ৬৫ বছর বয়সি ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি প্রায় ১৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন।
এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপার থেকে তুমুল গোলাগুলি ও হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে বলে সীমান্তে অবস্থানরত একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
অন্যদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জনের বাংলাদেশে আসার তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, এ নিয়ে আজ সকাল পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে৷ বিজিবি নাসাকা সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে৷ এর আগে রোববার ৫৮ জন বিজিপি সদস্য সীমান্তে আশ্রয় নেয় বলে জানান বিজিবির কর্মকর্তা শরিফুল ইসলাম৷
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন৷ গত কয়েকদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে বলে জানান স্থানীয়রা৷
উচ্চ ক্ষমতার গোলাবারুদ ও বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এসব গোলাবারুদ ও বিস্ফোরণে ঘুমধুমের সীমান্ত এলাকা এখন উত্তপ্ত হয়ে উঠেছে৷
চলতি বছর নৌকায় করে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া যাওয়ার সংখ্যা বেড়েছে৷ এতে বিরক্তি প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা৷
ছবি: Rahmat Mirza/AP/picture allianceজাতিসংঘের শরণার্থী সংখ্যার হিসাবে নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ২০০ এর বেশি রোহিঙ্গা নৌকায় করে মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া পৌঁছেছে৷ তারা দেশটির আচেহ প্রদেশে ঢুকেছে৷
ছবি: Rahmat Mirza/AP/picture allianceআচেহ প্রদেশে কিছু বিষয়ে ইসলামি শরিয়া আইন কার্যকর আছে৷ সেখানকার মানুষেরা একসময় রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন৷ কিন্তু এখন সেই পরিস্থিতি নেই৷
ছবি: Chaideer Mahyuddin/AFP/Getty Imagesআচেহর পিদি এলাকার ২৭ বছর বয়সি এলা সাপতিয়া রয়টার্সকে বলেন, ‘‘এখনও এখানে অনেক গরিব মানুষ আছেন৷ আমরা কেন হাজার হাজার রোহিঙ্গাদের নেব? তারা অনেক সমস্যা করে৷ তারা বিয়েবহির্ভূত যৌনমিলনে লিপ্ত হয়, মাদক সেবন করে৷
ছবি: Riska Munawarah/REUTERSচলতি বছর রোহিঙ্গারা স্থানীয়দের কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ পেয়েছে৷ এমনকি তাদের নৌকা ফিরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে৷ গত সপ্তাহে সাবাঙ এলাকায় রোহিঙ্গাদের জন্য তৈরি তাঁবু সরিয়ে ফেলেন স্থানীয়রা৷
ছবি: Riska Munawarah/REUTERSআচেহতে এখন অনেক বেশি রোহিঙ্গা বলে মন্তব্য করেছেন ৩০ বছর বয়সি দেশি সিলভানা৷ ‘‘এ বছর কয়েকশ, না কয়েক হাজার এসেছেন৷’’ সামাজিক মাধ্যম এক্স-এ একজন লিখেছেন, ‘‘যদি রোহিঙ্গাদের জন্য ব্যবহার করা হয় তাহলে আমি কর দিতে চাই না৷’’ আরেকজন রোহিঙ্গাদের ‘পরজীবী’ বলে আখ্যায়িত করেছেন৷
ছবি: Riska Munawarah/REUTERSবছরের এই সময়টায় সাগর শান্ত থাকায় মিয়ানমার থেকে রোহিঙ্গারা নৌকা করে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করেন৷
ছবি: Rahmat Mirza/AP/picture allianceশুক্রবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো বলেন, মানবপাচারকারীদের কারণে রোহিঙ্গাদের আগমন বেড়েছে৷ তাদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি৷
ছবি: Presidential Secretariat Press Bureau এপিবি/কেএম (দ্য ডেইলি স্টার বাংলা)