কোন পোস্ট কত সংখ্যক মানুষ লাইক করেছেন চাইলেই তা গোপন রাখতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা৷
ছবি: Getty Images
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগের শক্তিশালী এই মাধ্যমটি এ নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে৷
টেকক্রাঞ্চ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপ গবেষক জেন মাঞ্চুন ওয়াং ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে এমন একটি কোড খুঁজে পেয়েছেন যার মাধ্যমে পোস্টকারী তার পোস্টে কতগুলো লাইক পেয়েছেন তা লুকিয়ে রাখতে পারবেন৷
ফেসবুক কর্তৃপক্ষও নিশ্চিত করেছে পরীক্ষামূলকভাবে তারা এটি করতে চাচ্ছেন তবে এখনও তা শুরু হয়নি৷
ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ছয়টি দেশের মানুষের জন্য কোনো পোস্টের লাইক লুকিয়ে রাখার সুযোগ করে দিয়েছে৷
সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন
ফেসবুক, টুইটার, ইউটিউব কীভাবে ভেরিফাইড করবেন, এমন প্রশ্ন অনেকেরই৷ জনপ্রিয় কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভেরিফিকেশনের তথ্য পাবেন এই ছবিঘরে৷
ছবি: DW/A. Islam
ফেসবুক পেজ
পাবলিক ফিগার, ক্রীড়া, মিডিয়া, বিনোদন ও সরকারি পাতা ফেসবুক পেজ ভেরিফিকেশনের জন্য উপযুক্ত৷ পাতার সব তথ্য পূরণ করা আছে কিনা তা পরীক্ষা করুন৷ এরপর ‘Request a Verified Badge’-এ গিয়ে নির্দিষ্ট ফর্মে পেজটি সিলেক্ট করুন৷ অফিসিয়াল আইডি আপলোড করুন৷ অফিসিয়াল পেজের লিঙ্ক দিন৷ এবার প্রেরণ করুন৷ ভাগ্য ভালো থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পেজে ভেরিফাইড ব্লু মার্কটি দেখাবে৷
ছবি: DW/P. Böll
ফেসবুক প্রোফাইল
ফেসবুক পেজের মতো প্রোফাইলেও একই নিয়ম৷ তবে সেক্ষেত্রে প্রোফাইল ভেরিফিকেশনের ফর্ম পূরণ করতে হবে৷ বিজনেস পেজের ক্ষেত্রে নিয়ম একটু ভিন্ন৷ সেখানে ফর্ম পূরণ করে অথবা আপনার ও ব্যবসার সব তথ্য আছে এমন বিজনেস ডকুমেন্ট আপ করে ভেরিফাই করতে পারেন৷
ছবি: DW/A. Islam
টুইটার অ্যাকাউন্ট ভেরিফিকেশন
সংগীত, অভিনয়, ফ্যাশন, সরকার, রাজনীতি, ধর্ম, সাংবাদিকতা, মিডিয়া, ক্রীড়া, ব্যবসাসহ বিভিন্ন রকমের টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারতেন৷ সেজন্য প্রোফাইল পাবলিক থাকতে হতো৷ এজন্য একটি ফোন নম্বর ও ই-মেল অ্যাড্রেসও লাগতো৷ তবে আপাতত এই সুবিধা বন্ধ রেখেছে টুইটার৷
ছবি: DW/P. Böll
ইউটিউব
ইউটিউবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ হলেই আপনি ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন৷ তবে পরবর্তীতে আপনি যদি চ্যানেলের নাম পরিবর্তন করেন, তাহলে ভেরিফাইড ব্যাজ উঠে যাবে৷
ছবি: Reuters/L. Nicholson
গুগল প্লাস
ফেসবুকের মতো গুগল প্লাসেও আপনি সরাসরি আবেদন করতে পারেন৷ তবে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটকে আগে ভেরিফাইড করতে হবে৷
ছবি: picture-alliance/dpa
ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম আগে শুধুমাত্র সেলিব্রেটি ব্যক্তি বা ব্র্যান্ডেরই ভেরিফিকেশনের সুযোগ দিতো৷ তবে এখন প্রোফাইল ‘পাবলিক’ রেখে যেকেউ অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশনের আবেদন করতে পারেন৷ তবে এজন্য প্রোফাইলের সব তথ্য যথাযথভাবে পূরণ রাখতে হবে৷
ছবি: DW
6 ছবি1 | 6
গত মে মাসে কানাডার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্রথম এই সুযোগ পান৷ এরপর আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীদেরও তাদের পোস্টে লাইক লুকিয়ে রাখার সুযোগ দেওয়া হয়৷
ইনস্টাগ্রাম বলছে, কোনো পোস্টে কতজন ঢু মারলো এনিয়ে যারা উদ্বিগ্ন থাকেন তাদের সেই চাপ থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে৷
গত এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় একটি সম্মেলনে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ''আমরা চাই ইনস্টাগ্রামের পোস্টে কতগুলো লাইক পড়েছে তা নিয়ে মানুষ কিছুটা কম চিন্তা করে যাদের সঙ্গে তাদের বেশি সম্পৃক্ততা রয়েছে তাদের সঙ্গে আরো সময় কাটাক৷''