1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সানবেড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

৩ আগস্ট ২০০৯

চামড়ার রঙ পরিবর্তন করে নিজেকে আরো আকর্ষণীয় করা এখন নিরাপদ নয়৷ কারণ আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র বলছে, সানবেড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়৷ যা মৃত্যুর কারণ হতে পারে৷

Solarium
ফাইল ফটোছবি: picture-alliance/ dpa

বিশ্বের অনেক দেশ আছে যেখানে সূর্যের প্রখর খরতাপ খুবই দুর্লভ বিষয়৷ আর এইসব দেশের বেশিরভাগ মানুষেরই গায়ের রঙ সাদা৷ পরিবর্তনের জন্যই হোক আর সৌন্দর্য বর্ধণের জন্য- অনেকেই তাদের গায়ের রঙ রৌদ্রোর তাপে পুড়িয়ে, কিছুটা কালো করতে আগ্রহী থাকেন৷ এই জন্য আধুনিক এই যুগে তৈরি হয়েছে আধুনিক এক পদ্ধতি ৷ যার নাম সানবেড৷ চোখে বিশেষ চশমা পরে ঘন্টার পর ঘন্টা একটি বিশেষ চেম্বারের মধ্যে শুয়ে থাকা যা কিনা সানবাথের মতোই কাজ করে৷

পরিবর্তনের জন্যই হোক আর সৌন্দর্য বর্ধণের জন্য- অনেকেই তাদের গায়ের রঙ রৌদ্রোর তাপে পুড়িয়ে, কিছুটা কালো করতে আগ্রহী থাকেনছবি: picture-alliance/dpa

কিন্তু আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র বলছে আগে তারা সানবেডের কারণে ক্যান্সার হতে পারে এমন কথা বললেও এখন তারা নিশ্চিৎ৷ কেন্দ্রটি বলছে এই কারণে মানুষের শরীরে ভয়াবহ জীবননাষক ক্যান্সার হতে পারে৷ গবেষণা কেন্দ্রটির তথ্য মতে, ৩০ বছরের নিচে যে সব মানুষ সানবেড করে থাকেন তাদের ৭৫ ভাগেরই ভয়াবহ ক্যান্সার হতে পারে৷ এটি চোখে বা শরীরের যে কোন জায়গায় বাধতে পারে বাসা৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ক্যান্সার বিশেষঞ্জ ড. ফাতিহা এল গ্লিসাসীর মতে, সানবেডের জন্য যে ধরণের যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা চামড়া, বিশেষ করে তরুণ মহিলাদের চামড়ার জন্য ক্ষতিকর৷

গবেষণা কেন্দ্রটি সাবধান করে বলছে, সিগারেট পানের ফলে ক্যান্সারের সম্ভাবনা যতো বেশি থাকে সানবেডের জন্য তার মাত্রা আরো বেশি হয়৷ কেন্দ্রটি তাদের সমীক্ষায় দেখাচ্ছে, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে ৮৪২০জন ক্যান্সারে আক্রান্ত হয় ৷ এর মধ্যে পুরুষ ৫৪০০ জন এবং মহিলার সংখ্যা ৩০২০ জন৷ আর পৃথিবীতে সানবেড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে৷

এদিকে যুক্তরাজ্যের সানবেড এ্যাসোসিয়েশন বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে৷ তারা বলছে, সানবেডের কারণে চামড়ায় ক্যান্সার হওয়ার কোন সুযোগ নেই৷ আর যদি হয়েও থাকে তবে তা অতিরিক্ত সানবেড ব্যবহারের কারণে হতে পারে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ