সুখি দেশের তালিকায় একেবারে শেষে আছে আফগানিস্তান, তার উপরে সিয়েরা লিয়োন ও লেবানন।
বাংলাদেশের স্থান
২০২৩ সালে বাংলাদেশ ছিল ১১৮ তম। ১০-এর মধ্যে তিন দশমিক ৮৫১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে তা কিছুটা পিছিয়ে হয় ১২৯ তম। ২০২৫-এ তারা আরো পিছিয়ে ১৩৪তম স্থানে আছে। বাংলাদেশের একধাপ উপরে ১৩৩তম স্থানে আছে শ্রীলঙ্কা এবং মিয়ানমার আছে ১২৬তম স্থানে।
পাকিস্তান আছে ১০৯ তম স্থানে।
ভারতের অবস্থান
বিশ্বের সুখি দেশের তালিকায় ভারত আছে ১১৮তম স্থানে। ২০২৩ ও ২০২৪ সালে ভারত ছিল ১২৬ তম স্থানে। তার থেকে সামান্য উন্নতি হয়েছে ভারতের।
সুখি হওয়া কিন্তু শেখা যায়!
সুখি হওয়ার জন্য আপনি সুখকে কতটা গভীরভাবে অনুভব করছেন, তার চেয়ে সুখের অনুভূতি আপনার কত ঘনঘন হচ্ছে – সেটা সুখি হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ এছাড়াও সুখি হওয়ার নানা রেসিপি জানিয়েছেন মার্কিন মনোবিজ্ঞানী জয়েস ব্রাদার্স৷
ছবি: Hochschule Magdeburg-Stendal
সুখ আসলে কী!
সুখ বলতে মানুষ প্রথমেই বোঝে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, বিলাসিতা, জনপ্রিয়তা ইত্যাদি৷ তবে গবেষকদের খুঁজে বের করা সুখি হওয়ার লিস্টের মধ্যে প্রথমেই রয়েছে নিজের জীবনকে নিজেই কন্ট্রোল করার ক্ষমতা এবং অন্যদের সাথে আন্তরিক সম্পর্ক বা যোগাযোগ৷ এছাড়া অনেকের কাছে আত্মবিশ্বাসই হচ্ছে সুখি হওয়ার মূল চাবিকাঠি৷
ছবি: Getty Images
পরিপূর্ণ জীবন
একজন মানুষ তার জীবন নিয়ে কতটা তৃপ্ত বা সুখি সেটাই বড় কথা৷ আসলে প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন জিনিসকে বেশি মূল্য দেয়৷ কারো কাছে টাকা বড়, আবার কারো চাই দারুণ একটি গাড়ি৷ কেউ চায় মনের মতো নিজস্ব একটি বাড়ি৷ আবার কারো হয়ত বা এ সব কিছুরই প্রয়োজন নেই৷ যা আছে তা পেয়েই সে তৃপ্ত বা পরিপূর্ণ৷
ছবি: Colourbox/E. Marongiu
দিনটি সুন্দর কাটবে!
সকালে উঠেই মনে মনে ঠিক করে নিন যে দিনটি আপনার ভালো লাগবে৷ ছোট্ট একটি প্ল্যান করে ফেলুন দিনটিকে ঘিরে৷ সেটা হতে পারে কারো সাথে এক কাপ কফি পান করা কিংবা আপনার প্রিয় কুকুরের খাবার কেনা বা কোনো পুরনো বন্ধুকে ফোন করা৷
ছবি: colourbox
অন্তত একজনকে কৃতজ্ঞতা জানান
যারা আপনাকে ভালোবাসে বা আপনার মঙ্গল কামনা করে, প্রতিদিন এমন অন্তত একজন মানুষকে ধন্যবাদ দিন বা কৃতজ্ঞতা জানান৷ কে বলতে পারে? হয়ত তাদেরই আন্তরিকতায় আপনার জীবন আরো সুন্দর হয়েছে৷ এই ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা জানানো কিন্তু যে কোনো মাধ্যমেই জানানো যেতে পারে৷
ছবি: picture-alliance/dpa/S. Baran
নিজের জন্য কিছু করুন
আপনি খুব সুন্দর করে নিজের জন্য সাজলেন কিংবা বাথটবে সুগন্ধ ছড়িয়ে দিয়ে সেই পানিতে একঘণ্টা ধরে শুয়ে থাকলেন৷ এমনটা করুন, যা শুধুই আপনার নিজের ভালো লাগার জন্য৷
ছবি: Colourbox/Igor Kovalchuk
অন্যদের কথা ভাবুন
আপনার প্রিয় কারো জন্মদিন বা অন্য কোনো উপলক্ষ্য থাকলে তার জন্য ফুল কিনুন বা টেলিফোনে শুভেচ্ছা জানান৷ বয়স্ক কাউকে ঘরের কাজে সাহায্য করুন৷ সোজা কথা হলো, প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করুন৷
ছবি: picture alliance / dpa
নিজের ভুল থেকে শিক্ষা
ভুল আমরা সবাই করি৷ তবে তা থেকে যদি শিক্ষা নেই, তাহলে সেটা শুধু আপনার উপকারই করবে না, আপনাকে আনন্দিতও করবে৷
ছবি: HTW Berlin/Alexander Rentsch
সৌন্দর্য খুঁজে বের করুন
হতে পারে একটি বিশেষ ধরনের ফুল কিংবা প্রজাপতি৷ দেখুন, আপনার আশেপাশেই যে কত কী সুন্দর ছড়িয়ে রয়েছে, যা দেখে আপনি আনন্দিত হতে পারেন৷ আপনাকে শুধু সেটা খুঁজে নিতে হবে৷ আসলে খুশি হতে যে অনেক দামি অথবা বড় কিছুর প্রয়োজন হয়, তা কিন্তু নয়!
ছবি: picture-alliance/dpa/Waltraud Grubitzsch
হাসি একটু তবে মূল্য অনেক
কাউকে দেখে নিজে হাসলেই কিন্তু অন্য দিক থেকেও হাসি ফেরত পাওয়া যায়৷ তাই বলে সবসময়ই যে সে হাসির উত্তরে হাসি ফেরত দিতে হবে বা আসবে, তা অবশ্য নয়৷ মনে রাখবেন, হাসির জন্য আপনি যখন মুখটা খানিকটা বাঁকাবেন, তখনই আপনার মন ভালো হতে শুরু করবে৷
ছবি: picture-alliance/AP Photo/Lein
9 ছবি1 | 9
২০২৪ সালে ১০-এর মধ্যে চার দশমিক ০৫৪ পয়েন্ট পায় ভারত। এবার পেয়েছে চার দশমিক ৩৮৯ পয়েন্ট।
এক নম্বরে থাকা ফিনল্যান্ড পেয়েছে সাত দশমিক ৭৩৬ পয়েন্ট।
কীসের ভিত্তিতে তৈরি হয় তালিকা
সুখি দেশের তালিকা তৈরির জন্য দেশগুলোতে সমীক্ষা চালানো হয়। একজন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা (তার নিজের বিবেচনা অনুযায়ী), মাথাপিছু মোট গড় জাতীয় উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রার উপর নির্ভর করে কোন দেশ কতটা সুখি।
অ্যানালিটিক্স সংস্থা গ্যালপ ও জাতিসংঘের সাসটেনেবল ডেভলাপমেন্ট সলিউশন নেটওয়ার্কের সহযোগিতায় পরিচালিত হয়।