1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুরের কোনো ভাষা নেই

২০ আগস্ট ২০১৮

সুর মানেই প্রাণের স্পন্দন৷ এবং সুরই পারে ভাষার সীমানা পেরোতে৷ মানুষের বাজানো সুর যে শুধু মানুষকেই উদ্বেলিত করে, তা নয়, প্রাণীরাও অনুভূতির দিক দিয়ে কোনো অংশেই কম নয়৷

ছবি: picture-alliance/Anka Agency/G. Lacz

ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে এমন দুটি উদাহরণ৷ প্রথম অংশে দেখা যায় এক বিশেষ ধরনের বাঁশির সাথে সুর মেলাচ্ছে দুটি ডলফিন৷ রীতিমতো স্কেল ও তাল মিলিয়ে গান গাচ্ছে তারা

পরের অংশের মূল চরিত্র দুটি হাতি৷ বেহালার সুরে শুঁড় নেড়ে নেড়ে তালে তালে মাথা দোলাতে দেখা যায় হাতি দুটিকে৷

অবশ্য এই দুই ঘটনা কোথায় ঘটেছে এবং যাঁরা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, তাঁরা কারা, সে বিষয়ে ভিডিওতে কিছু উল্লেখ করা হয়নি৷ কিন্তু ভিডিওর এই ডলফিন ও হাতিরা হয়ে গেছে অনলাইন তারকা৷

এনটিডিলাইফ নামের এক ফেসবুক পেজ থেকে ১০ মাস আগে আপলোড করা ভিডিওটি এরই মধ্যে দেখেছেন প্রায় দেড় কোটি মানুষ৷ ১১ হাজার কমেন্টে বেশিরভাগ মানুষ বাদকদের সুরের প্রশংসা এবং প্রাণীদের তা উপভোগের কথা বলছেন৷

তবে কেউ আবার এ নিয়ে আনন্দ না পেতে সতর্ক করছেন৷ তাঁদের মতে, এইসব প্রাণীকে বন্য জীবন থেকে ধরে এনে পোষ মানানোও এক ধরনের বর্বরতা৷

এডিকে/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ