ক'দিন আগেও ভীষণ অস্বস্তিতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের এক নারী পুলিশের কাছে অভিযোগ করেন, রোনাল্ডো তাকে লাস ভেগাসের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেছেন৷ ক্যাথরিন মায়োরগা নামের সেই নারীর দাবি, ঘটনাটি ঘটেছিল ১০ বছর আগে৷ তবে গত জুলাই মাসে লাস ভেগাসের কৌঁসুলিরা জানান, অভিযোগ প্রমাণিত হয়নি৷ সেই খবর ৩৪ বছর বয়সি রোনাল্ডোকে স্বস্তি দিয়েছিল৷ এক সাক্ষাৎকারে পর্তুগাল এবং ইয়ুভেন্টুস তারকা বলেছিলেন, ‘‘ আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলে তারা৷ গার্লফ্রেন্ড আছে, পরিবার আছে, সন্তান আছে— এ অবস্থায় সততা নিয়ে প্রশ্ন তোলাটা অনৈতিক৷''
রোনাল্ডোর বান্ধবী মডেল জর্জিনা (প্রকৃত উচ্চারণ খেয়র্খিনা) রডরিগেস৷ জর্জিনার প্রতি আকর্ষণ কতটা তীব্র তা বোঝাতে এক সাক্ষাৎকারে সেরা গোলের চেয়েও ওপরে রেখেছেন বান্ধবীর সঙ্গে সেক্সকে৷২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বাইসাইকেল কিকে অসাধারণ এক গোল করেছিলেন রোনাল্ডো৷
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpaবিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpaসুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpaগত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Mediaজার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Imagesস্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotosসংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Imageফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA picturesইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Mediaকলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfectজার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷
ছবি: picture-alliance/dpa সে গোলে মুগ্ধ হয়ে প্রতিপক্ষ ইয়ুভেন্টুসের সমর্থকরাও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন৷ ইউভেন্টুস হেরেছিল, সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ আর ফাইনালে লিভারপুলকে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রোনাল্ডোর তখনকার দল রেয়াল মাদ্রিদ৷
বর্তমান দল ইয়ুভেন্টুসের হয়ে আজ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে রোনাল্ডোর ম্যাচ৷ এ ম্যাচের আগে আইটিভি-কে দেয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ইউভেন্টুসের বিপক্ষে করা সেই গোল তার খুবই প্রিয়৷ প্রিয় হওয়ার কারণ জানাতে গিয়ে বলেছেন, ‘‘বছরের পর বছর আমি এমন একটা গোল করার চেষ্টা করেছি৷ সাতশ' গোল করেছি, কিন্তু তেমন একটা গোল করতে পারিনি৷সেদিন মনে হয়েছিল, শেষপর্যন্ত সুন্দর একটা লাফ দিয়ে বাইসাইকেল কিকে গোলটা করতে পারলাম৷ তাছাড়া বুফনের বিপক্ষে, ইয়ুভেন্টুসের বিপক্ষে দারুণ সুন্দরভাবে করেছিলাম গোলটা৷ '' ইয়ুভেন্টুসের সমর্থকরাও মুগ্ধ করেছিল তাঁকে,
‘‘স্টেডিয়ামভর্তি দর্শককে ওভাবে হাততালি দিতে দেখেও আমি অভিভূত হয়েছিলাম৷''
তবে এমন গোলও রোনাল্ডোর জন্য সেরা আনন্দ নয়৷ আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে পিয়ার্স মর্গানকে তিনি হেসে বলেছেন, ‘‘না, না জিয়ো (জর্জিনা)-র মতো অতটা নয়৷ '' গোলডটকম এ খবরের শিরোনাম করেছে, ‘‘জর্জিনার সঙ্গে সেক্স রোনাল্ডোর কাছে সেরা গোলের চেয়েও ওপরে৷''
এসিবি/কেএম (গোলডটকম)