1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরশক্তিতে চলবে মোবাইল ফোন সেট

২৩ আগস্ট ২০০৯

বিদ্যুৎ যেখানে নেই সেখানে মোবাইল ফোন বা যে কোন বিদ্যুৎচালিত যন্ত্রের উপস্থিতি খেলনার মতোই৷ কিন্তু শুধুমাত্র বিদ্যুতের অপর্যাপ্ততা একটি জাতিকে আধুনিক যন্ত্রের ব্যবহার থেকে পিছপা করতে পারে না৷

Handy Symbolbild Technik Handy und Elektrosmog
ফাইল ফটোছবি: picture-alliance / dpa / Themendienst

তাইতো মোবাইলের মতো একটি প্রয়োজনীয় এবং জনপ্রিয় বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে মানুষ এখন সৌর শক্তির উপর নির্ভর করতে চলেছে৷

উন্নয়নশীল এবং অপেক্ষাকৃত কম মানুষ যেখানে বিদ্যুৎ এর মতো একটি নিত্যপ্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত সেখানে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো সৌর শক্তিকে বিদ্যুৎএর বিকল্প হিসাবে ব্যবহার করতে এগিয়ে এসেছে৷

এই যেমন ধরা যাক আফ্রিকার দেশ কেনিয়ার কথা৷ দেশটিতে একজন মোবাইল ব্যবহারকারীকে তার মোবাইল ফোন চার্জ করতে হয়তো হেটে যেতে হয় কয়েক কিলোমিটার৷ তিন কোটি তের লাখ জনসংখ্যা অধ্যুষিত জনসংখ্যার দেশটিতে মাত্র তের লাখ লোক সরকারী বিদ্যুৎ সুবিধা পেয়ে থাকে৷ আবার যে তের লাখ লোক বিদ্যুৎ সুবিধার আওতায় বাস করে তারাও ঠিক নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সুবিধা পায় না৷ এদিকে কেনিয়াতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৭ লাখ৷ এই বিশাল সংখ্যার ফোন ব্যবহারকারীর কথা চিন্তা করে দেশটির অন্যতম বড় মোবইল ফোন কোম্পানি সাফারিকম লিমিটেড বাজারে নিয়ে আসছে এমন কিছু মোবাইল ফোন যার রয়েছে চার্জ করার জন্য সোলার প্ল্যান্ট৷ অর্থ্যাৎ এই বিশেষ ফোন চার্জ করার জন্য এখন আর বিদ্যুতের উপর নির্ভর করতে হবে না৷

এবিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী মিকেল জোসেফ একটি সংবাদ সংস্থাকে বলেন, এমাসেই ফোনটি কেনিয়ার বাজারে ছাড়া হবে৷ এর দাম পড়বে ৩৫ ডলার৷

এই সোলার মোবাইল ফোনের প্রস্তুতকারী কোম্পানি চাইনিজ টেলিকমিউনিকেশনস৷ প্রথমে ফোনটির এক লক্ষ কপি কেনিয়ার বাজারে ছাড়া হবে৷ মিকেল ফোনটির বাজার সম্পর্কে আশা প্রকাশ করে বলেন, তারা মনে করছেন এক সপ্তাহের মধ্যে সব কপি শেষ হয়ে যাবে৷

অবশ্য সোলার মোবাইল চার্জারের বিষয়টি বিশ্বে নতুন কিছু নয়৷ বিশ্ব খ্যাত ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসং এই বছরের শুরুতে বার্সেলোনার স্পেনে এই ধরণের ফোন এর উদ্বোধন করে৷ আর এবছরের জুনের মাঝামাঝি ভারতেও সৌর চার্জার মোবাইল ফোন বাজারে নিয়ে আসে স্যামসং৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ