1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশস্পেন

স্পেন : তীব্র দাবদাহের সময়ে ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াই

১০ জুলাই ২০২৬

গত জুন থেকে তীব্র দাবদাহের কবলে স্পেন৷ এরই মাঝে বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল৷ দক্ষিণাঞ্চলের আলমেরিয়ায় দাবানলে অন্তত ১২ জন মারা গেছেন৷

ছবিতে দাবানলের ভয়াবহতার নমুনা
ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীদের সহায়তার জন্য সামরিক বাহিনীর জরুরি ইউনিটকেও মোতায়েন করেছে সরকার৷ছবি: Lorena Sopêna/Europa Press/IMAGO

ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীদের সহায়তার জন্য সামরিক বাহিনীর জরুরি ইউনিটকেও মোতায়েন করেছে সরকার৷

গতকাল বৃহস্পতিবার রাতে বেদার এলাকার এক গ্রামে দাবানলের কারণে মৃত্যু হয় ছয়জনের৷ তাদের মধ্যে কয়েকজন ছিলেন গাড়িতে৷ বাইরে ভয়াবহ দাবানল৷ তাই গাড়িতে আটকা পড়েন, গাড়িতেই মারা যান তারা৷

আজ শুক্রবার সকালে আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার এক বিবৃতিতে লোস গালার্দোস এলাকা থেকে আরো ছয়জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে৷ আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরিসেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ পরিস্থিতিকে ‘অভূতপূর্ব ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা করে বলেন, ‘‘এমন যন্ত্রণার (বিষয়ে কথা বলার উপযুক্ত) কোনো ভাষা নেই৷ অত্যন্ত মর্মান্তিক খবর৷ আন্দালুসীয়বাসীদের হৃদয় আজ শোকাচ্ছন্ন৷''

আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরিসেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ পরিস্থিতিকে ‘অভূতপূর্ব ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা করে বলেন, ‘‘এমন যন্ত্রণার (বিষয়ে কথা বলার উপযুক্ত) কোনো ভাষা নেই৷ অত্যন্ত মর্মান্তিক খবর৷ আন্দালুসীয়বাসীদের হৃদয় আজ শোকাচ্ছন্ন৷''ছবি: Plan INFOCA via X/Handout via Reuters

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন৷

আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরিসেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ স্থানীয় বাসিন্দাদের দাবানলকবলিত এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে জীবন বাঁচানোই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার৷ জরুরি সেবাকর্মীরা সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷''

দাবানলে আহত হয়েছেন অনেকেই৷ পোড়া ক্ষত এবং ধোঁয়ার কারণে যাদের শ্বাসকষ্ট হচ্ছিল, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে৷

ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবা-কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন৷ তাদের সহায়তায় ইতিমধ্যে সামরিক বাহিনীর জরুরি ইউনিটের ১৫০ জন সদস্যকে মোতায়েন করেছে সরকার৷ছবি: Samuel de Roman/Anadolu Agency/IMAGO

ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবা-কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন৷ তাদের সহায়তায় ইতিমধ্যে সামরিক বাহিনীর জরুরি ইউনিটের ১৫০ জন সদস্যকে মোতায়েন করেছে সরকার৷

আলমোকাইজার, ফুয়েন্তে দেল আলবারিকো, লোস পিনোস, লা সেরেনা এবং এল পিনারসহ দাবানলকবলিত বেশ কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷

দাবানল শুরুর পর প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, একটি বিদ্যুতের লাইন ছিঁড়ে শুকনো গাছপালার ওপর পড়লে সেখানে আগুন লেগে যায়, সেই আগুনই ধীরে ধীরে সর্বগ্রাসী রূপ নেয়৷ছবি: Samuel de Roman/Anadolu Agency/IMAGO

দাবানলের কারণ

দাবানল শুরুর পর প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, একটি বিদ্যুতের লাইন ছিঁড়ে শুকনো গাছপালার ওপর পড়লে সেখানে আগুন লেগে যায়, সেই আগুনই ধীরে ধীরে সর্বগ্রাসী রূপ নেয়৷ তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেনি৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ