1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসৌদি আরব

হজে গিয়ে নিহত হাজার ছাড়ালো, বাংলাদেশের ৩১

২১ জুন ২০২৪

চলতি বছর হজ করতে গিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন দেশের এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে বলে এএফপি জানিয়েছে৷ এদিকে, এখন পর্যন্ত বাংলাদেশের ৩১ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়৷

সৌদি আরবের মক্কায় হজ করতে আসা মানুষ
এ বছর হজে এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছেছবি: FADEL SENNA/AFP/Getty Images

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল৷ তীব্র গরমের কারণে এবার এতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷

মিশরের মোট ৬৫৮ জন মারা গেছেন বলে এক আরব কূটনীতিক এএফপিকে জানিয়েছেন৷ এদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত ছিলেন বলে জানান তিনি৷ মিশর থেকে এ বছর ৫০ হাজার ৭৫২ জন নিবন্ধিত হয়ে হজ করেছেন৷

নিবন্ধিত হয়ে হজ করতে যাওয়াটা ব্যয়বহুল হওয়ায় প্রতিবছর হাজার হাজার মানুষ অনিয়মিত চ্যানেলে হজের চেষ্টা করেন৷ নিবন্ধন না থাকায় তারা শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকতে পারেন না৷

চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিলছবি: FADEL SENNA/AFP/Getty Images

মিশরের হজযাত্রীদের মৃত্যুর মূল কারণ তীব্র গরম বলে জানিয়েছেন ঐ আরব কূটনীতিক৷

হজে এতজনের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ‘ক্রাইসিস সেল' গঠন করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি৷

এদিকে, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে৷ এর মধ্যে ২৫ জন পুরুষ ও ছয়জন নারী৷

পাকিস্তানের প্রায় দেড়লাখ হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন মারা গেছেন বলে সেই দেশে এক কূটনীতিক এএফপিকে জানিয়েছেন৷

ইন্দোনেশিয়া থেকে এবার প্রায় দুই লাখ ৪০ হাজার জন হজে গিয়েছিলেন৷ এখন পর্যন্ত ১৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়৷

মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, টিউনিশিয়া, সুদান ও ইরাকের কুর্দিস্তান এলাকার হজযাত্রীরাও মারা গেছেন বলে সেই দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে৷ তারা অবশ্য মৃত্যুর কারণ জানায়নি৷

২০১৫ সালে হজের সময় পদদলিত হয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০০ জন মারা গিয়েছিলেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

গেল সপ্তাহের ছবিগুলো দেখুন:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ